ইংল্যান্ড এর অন্যতম থ্রিলার ম্যাচ!
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গতকাল গ্রুপ ১ এর সুপার আট এর সব ম্যাচ শেষ হয়েছে অর্থাৎ বিশেষ করে নিউজিল্যান্ড আর ইংল্যান্ড এর। এই ম্যাচটা নিউজিল্যান্ড এর জন্য অনেক বিশেষ একটা ম্যাচ ছিল, কারণ নিউজিল্যান্ড ১ পয়েন্ট নিয়ে ফেঁসে গেছে। এই ম্যাচে বিশাল একটা রানে জেতার চান্স ছিল। কিন্তু সেটা নষ্ট করে ফেললো। মূলত ইংল্যান্ড এর চাপ একদম কম ছিল, কারণ ৩ টে ম্যাচ, ২ টি অয়ালরেডি জিতে গিয়েছিলো। নিউজিল্যান্ড মূলত চাপে পড়েছে প্রথম ম্যাচটা না হওয়ায়। তবে যে পিচে খেলাটা হয়েছে, সেটা এমনিতেই স্লো পিচ।
এই পিচে রান করাটা অনেক কঠিন। আর তার থেকেও কঠিন হলো চেজ করা। ফলে এই ধরণের পিচে যদি একবার রান ১৫০ এর মতো বা তার উপরে করা যায়, তাহলে চেজ করা ভীষণ কঠিন। প্রথমে ভালো অর্থাৎ মোটামুটি রান করার মতো কিছু থাকলে সেটা করা যায়। কিন্তু পরে যখন ব্যাটিং করা হয়, তখন আরো বেশিই স্লো হয়ে যায়। নিউজিল্যান্ড এদিকে কিন্তু আবার টস জিতে ভুল কোনো সিদ্ধান্ত নিয়েছিলো। নিউজিল্যান্ড আগে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছিলো। এটার কারণ বেশিরভাগ সময়েই এইরকম হয়ে থাকে অর্থাৎ পরে ব্যাটিং করলে গো-হারা হারতে হয়।
যাইহোক, নিউজিল্যান্ড আগে ব্যাটিং করতে নামে এবং হোচোট খাওয়া শুরু করে অর্থাৎ উইকেট পড়া শুরু হয়ে যায়। কারণ স্লো পিচে তুলে মারতে গেলেই ক্যাচ উঠবে। আর সবথেকে বড়ো কথা হলো, নিউজিল্যান্ড সেই দিকে উইকেট হারালেও শুরুটা ভালো করেছিলো। দুজনেই দেড়শো এর কাছে স্ট্রাইক রেট নিয়ে শুরু করেছিলো। কিন্তু ওই যে বললাম, তুলে মারতে গেলে যেটা হয়ে থাকে। ভালো ব্যাটিং করছিলো, কিন্তু যেই তুলে মারতে গিয়েছিলো, সেই ক্যাচ হয়ে গেছিল। যদিও প্রথমের উইকেটটা মূলত স্ট্যাম্প আউট হয়, কিন্তু এটা নরমাল ছিল। কারণ স্পিন বলে মাঝেমধ্যে এটা হয়ে থাকে। যাইহোক, এরপরে ফ্লিপস মোটামুটি একটা ভালো রান করেছিলো। ফলে অনেক কষ্টে শেষের দিকে একটু মেরে দেড়শো রান হয়েছিলো।
এই পিচে দেড়শো রান মানেই কিন্তু অনেক অর্থাৎ ১৮০ এর মতো রান। কিন্তু এই রান চেজ ইংল্যান্ড এর উপর ভীষণ ভারী হয়ে থাকে। প্রথম ১ ওভারের মধ্যে দুই উইকেট এবং দুই রান। অনেক চাপের মুখে পড়েছিলো ইংল্যান্ড। পরে দুইজন যদিও একটু ধরে খেলেছিল, কিন্তু সেটা বেশি স্ট্রং ছিল না। পরে ব্যান্টন এসে একটু ভালো রান করেছিলো, ফলে রান ওখানে বেড়ে গিয়েছিল। ইংল্যান্ড এর আসলে বাস্তবে এই ম্যাচ হারার কথা, কিন্তু কি করে রান হয়ে গেলো বুঝে ওঠা যায়নি। ইংল্যান্ড জিতে পাকিস্তানের একটা সুবিধা হয়ে গেলো। নিউজিল্যান্ড জিতলে আর চান্স থাকতো না এখানে। যাইহোক, লাস্ট ম্যাচে কি করে দেখা যাক।
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |





