সংক্ষিপ্ত ওভারে বড়ো জয়!

in আমার বাংলা ব্লগ21 hours ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000076986.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটা পোস্ট শেয়ার করে নেবো। গতকাল মুম্বই আর রাজস্থানের মধ্যে একটা ম্যাচ ছিল। এই ম্যাচ মূলত তাদের তৃতীয় ম্যাচ। ম্যাচ যদিও সামনে আরো আছে, কিন্তু ম্যাচ যতো জেতা যাবে, পয়েন্ট এর থেকে নেট রান রেট ততো বাড়বে। নেট রান রেট বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ, কারণ কোনো কিছুতে মার্জিন করতে গেলে আগেই ওটা দেখবে। তবে যাইহোক, এই দুই টিম বর্তমানে প্লেয়ার এর দিক থেকে ভালোই মজবুত আছে। এরা যেকোনো সময়ে খেলার টার্নিং যেকোনো দিকে ঘুরিয়ে দিতে পারে। মুম্বই টিমে এখনো বেশ কিছু প্লেয়ার আছে, যাদের বসিয়ে রেখেছে, যেমন ডি কক এর এখনও কিন্তু নামায়নি।

ওর জায়গায় রিকেলটন ব্যাটিং করছে, ওপেন এর দিকে এও দুর্দান্ত খেলে থাকে। আগের দুটো ম্যাচে বেশ ভালোই রান করেছিলো। আজকের ম্যাচটা একটু উলটো হয়ে গেছে অর্থাৎ বৃষ্টিতে সব ভেস্তে দিয়েছে। গতকালের ম্যাচে ওইরকম কলকাতার ইডেন গার্ডেনে শেষ পর্যন্ত ম্যাচটা পরিত্যক্ত হয়ে গেলো। এই ম্যাচটাও না হওয়ার পথে ছিল, কারণ গুয়াহাটিতেও ভালো বৃষ্টি হয়েছে। যাইহোক, তাও আম্পায়ার এর নির্দেশে রাত ১০ টার দিকে ১১ ওভারের খেলা নির্ধারিত হয়। এতে টস জিতেছিল মুম্বই আর তারা আগে বোলিং এর সিদ্ধান্ত নিয়েছিলো। এই পিচে যদিও চেজ করা কোনো বড়ো বিষয় না, কিন্তু বৃষ্টির কারণে পিচে বা আউটফিল্ড এর কারণে একটু সমস্যা হয় বাউন্ডারি পাঠাতে গেলে।

যাইহোক, রাজস্থান শুরুতেই ভালো করেছিলো। ১১ ওভারে যদি ১৩৫-৪০ করা যায়, তাহলে এটা অনেক। তখন চেজ করা একটু দুষ্কর হয়ে যায়। আর রাজস্থানের দুইজন ওপেনার তো পুরো আগুন, দুজনেই যথেষ্ট রান উঠিয়ে দেওয়ার জন্য। যাইস্বল আর বৈভব তো প্রথম থেকেই ২০০+ স্ট্রাইক রেট নিয়ে খেলা শুরু করে দেয়। বৈভব ১৪ টা বল খেলে ৩৯ রান, যার ৯৯% হলো ওভার বাউন্ডারি। ছেলেটা যতোটুকু খেলে যায়, পুরো বিষ্ফোট এর মতো খেলে যায়। তবে বৈভব আউট হয়ে গেলেও রানের ৮৫% কভার করে রেখেছিলো একা যাইস্বল। ৩২ টা বল খেলে ৭৭ রানের একটা বিরাট ইনিংস ছিল। যার ফলে রান ১৫০ উঠে যায়। ১১ ওভারে এটা একটু বেশিই রান ছিল।

তবে মুম্বই এই রান চেজ করার ক্ষমতা রাখে। কারণ তাদের টিমে বেশ কিছু প্রথম সারিতে এমন ব্যাটসম্যান আছে, যারা এই রান তোলার সক্ষমতা রাখে। কিন্তু এই জায়গায় সবথেকে বড়ো গুরুত্বপূর্ণ যে বিষয়টা থাকে, সেটা হলো উইকেট। কারণ উইকেট না ধরে রাখতে পারলে রান উঠলেও শেষ পর্যন্ত হারের মুখোমুখি হতে হবে। মুম্বই এর শুরুটা একদম বাজে ছিল। কারণ রিকেলটন আউট হয়ে যাওয়ার কিছুক্ষণ পরে সূর্য কুমার আউট হয়ে গেলো এবং পরে রোহিত আউট হয়ে গেলো। ম্যাচ পুরো ৭০% এখানেই হেরে বসে গেলো। কারণ ১১ ওভারের ম্যাচে রান+ উইকেট এর এই অবস্থা হলে খেলার আর জায়গা থাকে না। পরে যদিও একটু রান উঠেছিলো, কিন্তু এই করে উইকেট পড়তে পড়তে ১২০ রানে অলআউট হয়ে গেলো।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.065
BTC 71637.28
ETH 2223.79
USDT 1.00
SBD 0.50