বালকের বড়শি দিয়ে মাছ ধরার দৃশ্যের চিত্রাঙ্কন।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ22 hours ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটা আর্ট পোস্ট শেয়ার করে নেবো। এই আর্ট পোস্টটি করেছিলাম একটা প্রাকৃতিক দৃশ্য অর্থাৎ শৈশবের বিষয়কে কেন্দ্র করে। শৈশব মানেই সহজ-সরল আনন্দ, প্রকৃতির সাথে মিশে থাকার এক নির্মল অনুভূতি। এখানে আমি যে দৃশ্যটা ফুটিয়ে তুলেছিলাম, তা হলো- এক বালক নদীর পাড়ে বসে ছিপ দিয়ে মাছ ধরছে। পুরো দৃশ্যটি আমি রঙ পেন্সিল এর সাহায্যে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এখানে এই দৃশ্যের মূল আকর্ষণ করেছিলাম একটা শান্ত পরিবেশের মাধ্যমে।

নদীর নীল জল, সবুজ গাছপালা, দূরের ছোট্ট ঘর, আকাশে উড়ে যাওয়া পাখি এবং অস্তগামী সূর্য- সবকিছু মিলিয়ে একটি গ্রাম বাংলার বিকেলের অনুভূতি তৈরি করেছিলাম। এখানে দৃশ্যের বালকটি খুব মনোযোগ দিয়ে মাছ ধরছে। এইরকম শৈশবে আমরাও বড়শি দিয়ে মাছ ধরেছি। এতে একটা আলাদা আনন্দ আছে। যাইহোক, বিষয়টা আমি বাস্তবের মতোই তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখন অঙ্কন এর মূল বিষয়ের দিকে চলে যাব।

1000080945.jpg

🍂উপকরণ:🍂

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
কালার পেন
মোম রং
রাবার

✔এখন অঙ্কন এর ধাপগুলো নিচের দিকে তুলে ধরা হলো---

1000080957.jpg
▶️প্রথম ধাপে- উপরের বর্ননা অনুযায়ী বালকের বড়শি দিয়ে মাছ ধরার দৃশ্যটা স্কেচ পেন্সিল দিয়ে এঁকে নিয়েছিলাম। এখানে নদী, ঘর ইত্যাদি সবকিছু এঁকে নিয়েছিলাম।
1000080954.jpg
▶️দ্বিতীয় ধাপে- অঙ্কন করা সমস্ত বিষয়ে কালার পেন এর মাধ্যমে আরো ভালোভাবে দৃশ্যমান করে তুলেছিলাম।
1000080951.jpg
▶️তৃতীয় ধাপে- মোম রং ব্যবহার করে গাছ, বাড়ি, আকাশের দৃশ্য তুলে ধরেছিলাম।
1000080948.jpg
▶️চতুর্থ ধাপে- মোম রং দিয়ে বালকের দৃশ্যে এবং মাছ ধরার দৃশ্যে কালার দিয়ে অঙ্কন এখানেই সমাপ্ত করেছিলাম। এরপর অঙ্কন এখানেই সমাপ্ত করেছিলাম।


আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  
 21 hours ago 

দাদা আপনার চিত্রাঙ্কনটি চমৎকার হয়েছে।আপনার চিত্রাঙ্কানটি দেখে ছেলেবেলা বাড়িতে গিয়ে মাছ ধরার কথা মনে পরে গেলো।অসংখ্য ধন্যবাদ জানাই সুন্দর একটি আর্ট শেয়ার করে নেয়ার জন্য।

ওয়াও, আপনার এই আর্টওয়ার্কটা সত্যিই খুব সুন্দর 🎨 গ্রামের এই শান্ত দৃশ্য আর ছিপ দিয়ে মাছ ধরার মুহূর্তটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। রঙের ব্যবহার, নদী, গাছপালা আর সূর্যাস্ত—সব মিলিয়ে পুরো ছবিটা খুবই প্রাণবন্ত ও শান্ত লাগছে।
আপনার এই ক্রিয়েটিভিটি সত্যিই প্রশংসার যোগ্য আমি নিজেও একজন আর্টিস্ট ও পেইন্টার, তাই রঙ আর শেডের সাথে কাজ করার অনুভূতিটা আমি খুব ভালোভাবে বুঝতে পারি। রঙের মাধ্যমে কল্পনাকে বাস্তবে রূপ দেওয়া সত্যিই দারুণ একটা অনুভূতি ✨
এভাবেই আরও সুন্দর সুন্দর আর্ট তৈরি করতে থাকুন 👍