দুর্দান্ত কামব্যাক গুজরাটের!
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটা পোস্ট শেয়ার করে নেবো। গতকাল আইপিএল এর দ্বিতীয় কোয়ালিফাই ম্যাচ হয়েছে এবং তাতে মুখোমুখি হয়েছিলো গুজরাট আর রাজস্থান। গুজরাট টিম তো প্রথমেই বেঙ্গালুরুর কাছে হেরে গেছিল। তবে তাদের একটা প্লাস পয়েন্ট ছিল, পরের অর্থাৎ দ্বিতীয় কোয়ালিফাই ম্যাচে। যেহেতু তার আগে একটা এলিমিনেটর ম্যাচ হবে, ফলে সেখানে যে জিতবে তাদের সাথে খেলা হবে। এই একটা বড়ো সুবিধা যে, হেরে গেলেও চান্স একটা থাকে। তবে এটা শুধুমাত্র প্রথম এক এবং দুই পজিশনে যারা থাকবে, তাদের ক্ষেত্রেই সুবিধাটা পাওয়া যায়। রাজস্থান প্রথম অর্থাৎ তাদের এলিমিনেটর ম্যাচে অসাধারণ রান এবং পারফরম্যান্স করলেও তাদের যেতে গেলে আরো একটা ধাপ অতিক্রম করে তারপর যেতে হবে।
তাও আবার এটা একটা কঠিন চ্যালেঞ্জ, কারণ ঘায়েল টিমের সাথে পড়েছে। আর ঘায়েল টিম খুব বিপদজনক হয়। আর গুজরাট এর এটা একটা জীবন মরণ এর ম্যাচ ছিল। কারণ একবার সুযোগ পাওয়ার পরেও যদি না যেতে পারে ফাইনালে, তাহলে আর কিছু বলা যায় না। তবে রাজস্থানেরও একটা বড়ো সুযোগ ছিল, কারণ আইপিএল জিততে পারলে একটা বড়ো পাওয়া হতো তাদের। যাইহোক, খেলায় হার-জিত থাকবে আর এটা মেনে নিতেই হবে। হেরে গেলে অবশ্যই একটা টিমের কাছে খারাপ লাগে, কারণ দীর্ঘ সময় ধরে লড়াই করে এই পর্যন্ত এসেছে, সেক্ষেত্রে খারাপ লাগে আর এটা স্বাভাবিক। যাইহোক, গতকালের ম্যাচটাও হয়েছে চন্ডিগড় এর পিচে।
পিচটা বেশ ভালোই ছিল, আগে ব্যাটিং করলেও ভালো আবার পরে ব্যাটিং করলেও ভালো। কারণ আগে ব্যাট করলে রান ২৫০ এর মতো করতে পারলে টার্গেট খেলা খুব রিস্ক হয়ে যায়। যাইহোক, টস জিতেছিল রাজস্থান আর তারা আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলো। সিদ্ধান্ত খারাপ ছিল না, তবে মনে হয় পরে নেওয়া উচিত ছিল। কারণ আগের ম্যাচে যেহেতু আগে ব্যাট করেছিলো, সেক্ষেত্রে এই ম্যাচে চেঞ্জ করা উচিত ছিল। যাইহোক, শুরুটা ভালো হয়নি, কারণ যাইস্বল এসেই আউট হয়ে গেছিল। একটু চাপ তৈরী হলেও বৈভব একাই সেটা পুষিয়ে দিয়েছিলো। কারণ ওখানে শুধু একাই দাঁড়িয়ে ছিল আর পরপর দুইজন আউট হওয়ার পরে একটা চাপ পড়েছিলো। তবে জাডেজা তার সাথে ভালো সাথ দিয়েছিলো।
বৈভব না মেরে খেললে রান খুব একটা হতো না। তবুও চাপের মুখে যেভাবে ব্যাট করেছে, সেটা যথেষ্ট একটা দায়িত্বের মধ্যে পড়ে। ভালো একটা পার্টনারশিপ ছিল ওই মুহূর্তে দুইজনের। তবে বৈভব ছেলেটা যদি এই ম্যাচে সেঞ্চুরি করতে পারতো, তাহলে একটা আফসোস থাকতো না। কিন্তু আগের ম্যাচেও ৯৮ করে আউট হলো আর এই ম্যাচেও ৯৬ করে আউট হলো। তবে পুরো আইপিএল জুড়ে ভালো খেলে গেছে। যাইহোক, রান খুব একটা বেশি ছিল না, কিন্তু গুজরাটকে আটকে দেওয়ার মতো রান ছিল। গুজরাট ওপেন থেকে, বিশেষ করে গিল আর সুদর্শন দুজনেই ম্যাচ বের করে নিয়ে যাওয়ার চিন্তা করেছিলো। আসলেই দুজনেই ম্যাচ বের করে দিয়েছিলো। তবে সুদর্শন এর আউটটা দুর্ভাগ্যজনক ছিল, ব্যাট লেগে আউট হয়ে গেছিল। যাইহোক, ফাইনাল দেখা যাক, কতটা ভাল হয়।
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |






It was fascinating to read your breakdown of the playoff structure and why finishing in the top two positions provides such a crucial safety net for teams like Gujarat. Do you think this second chance advantage is fair, or does it give the top-seeded teams too much of a cushion? 🏏🔥