নাটকীয় জয়!

in আমার বাংলা ব্লগ4 days ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000080548.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটা পোস্ট শেয়ার করে নেবো। গতকাল আইপিএল এর আরেকটি ম্যাচে মুখোমুখি হয়েছিলো বেঙ্গালুরু আর লৌখনো। এটা তাদের দশম ম্যাচ ছিল। লৌখনোর তো এমনিতেই সুপার ৪ এ আসার কোনো চান্স নেই। কিন্তু বেঙ্গালুরুর এই ম্যাচে একটা বড়ো টার্নিং পয়েন্ট ছিল। কারণ জিতলে নেট রান সহ আরো একটা নাম্বার উপরে উঠে যাবে আর হারলে সমস্যা হলো রাজস্থান বা গুজরাট এর নিয়ে ভয়। কারণ এরাও ১২ পয়েন্ট নিয়ে পরপর অবস্থান করছে। এখন যদি এখানে উভয় টিম জিতে যায় পরের ম্যাচে, তাহলে বেঙ্গালুরুর উপরে যাওয়ার চান্স কমে যাবে, যদি পরের ম্যাচে না জিততে পারে। যাইহোক, এই ম্যাচটা হয়েছিলো লৌখনোর পিচে।

তবে আজকের ম্যাচে একটা সমস্যা হয়েছিলো, বৃষ্টির কারণে ম্যাচ প্রায় বন্ধ হয়ে যাওয়ার পথে ছিল। পরে শেষের দিকে অর্থাৎ শেষ পর্যায়ের দিকে বৃষ্টি থামার কারণে DLS মেথডে খেলা শুরু হয়ে গেছিল। যদিও বেশি একটা ওভার কাটেনি, মোটে ১ ওভার কেটে দিয়েছিলো। বেঙ্গালুরু টস জিতে লৌখনোকে আগে ব্যাটিং করতে পাঠিয়েছিল। লৌখনো শুরু করেছিলো ভালোই, বিশেষ করে মিচেল মার্শ। ওপেনের থেকে দারুণ শুরু করে দিয়েছিলো। কিন্তু তার সাথেই কেউ ভাল পার্টনারশিপ করতে পারেনি। তার সাথে ওপেন করতে যে এসেছিল, সেতো একপ্রকার বল খেয়ে রান না করেই আউট হলো। পুরান এসেও তেমন বিশেষ ভাল রান বানাতে পারেনি। সেভাবে খেলতেও পারছিল না।

একপ্রকার ৩৮ রানের মতো করেছিলো ঠিকই, কিন্তু যদি ওর সাথে আরো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতো, তাহলে ভালো একটা স্কোর হতো। কিন্তু তেমন ভালো একটা পজিশন তৈরী করতে পারেনি। আর ঋষভ কোনো ম্যাচেই মনের মতো একটা রান করতে পারছে না। তবুও এই ম্যাচে ১০ বল খেলে যে রান করেছিলো, সেটা প্রশংসনীয় ছিল। এটা একটা ভালো পয়েন্ট ছিল শেষ মুহূর্তের দিকে এসে। আর এই ম্যাচের সবথেকে গুরুত্বপূর্ন দিকটা ছিল মিচেল মার্শ এর সেঞ্চুরি। সেঞ্চুরিটা ছিল অসাধারণ, কোনো ব্রেক ছিল না রানের মাঝে, প্রতিটা ওভারে সুন্দর টেকেল করে গিয়েছিলো। টোটাল ২০৯ হয়েছিলো আর DLS পদ্ধতিতে আর ৪ টা রান বাড়িয়ে দিয়েছিলো, যেহেতু খেলার মাঝে বৃষ্টি শুরু হয়েছিলো।

এরপর বেঙ্গালুরু ব্যাটিং করতে নেমেছিল, তবে তাদের শুরুটা ভালো ছিল না। লৌখনোর বোলিং চাপ ভালোই ছিল। পরে মার খেলেও প্রথমেই লেন্থ করেছিলো মারাত্মক। সেদিক থেকে ওপেনে পুরো ধরাশায়ী। কারণ কোহলিও আউট হয়ে গেছিল জিরো রানে। পরে দেবদূত আর রজত মোটামুটি ভালই খেলে দিয়েছিলো। একটা লম্বা পার্টনারশিপ তৈরী করেছিলো। কিন্তু এতে যথেষ্ট ছিল না। কারণ রান রেট অনেকটাই কম ছিল। যদিও পরে একটু বেড়েছিলো, কিন্তু আবার নেমে গিয়েছিলো। প্রায় দুইজন ১০০ রানের মতো করে দিয়েছিলো। কিন্তু পরে আবার উইকেট পড়ে যাওয়ায় রান আরো পড়ে গিয়েছিল। এখানে ডেভিড যদিও একটা গুরুত্বপূর্ন ইনিংস খেলেছিল, কিন্তু অল্প কিছু রানের জন্য ম্যাচ হেরে যায় বেঙ্গালুরু।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png