সুপার ওভারে ভাগ্য নির্ধারণ!

in আমার বাংলা ব্লগ20 hours ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000078488.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটা পোস্ট শেয়ার করে নেবো। গতকাল আইপিএল এর আরেকটি ম্যাচে মুখোমুখি হয়েছিলো কলকাতা আর লৌখনো। লৌখনো টিমের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। প্রথমের দিকে একটু ভালো খেলে এখন ধীরে ধীরে নেট রান রেট এর দিক থেকে পিছিয়ে পড়ছে। এমনিতেই মাইনাস এর দিকে চলে গিয়েছে, আর কয়েকটা ম্যাচে যদি এইরকম খেলে যায়, তাহলে বাদ পড়ে যাবে নিশ্চিত। এদিকে কলকাতা আবার প্রথম থেকেই এত পরিমাণে হেরেছে, যে সত্যি বলতে দর্শকদের এদের উপর থেকে ভরসা হারিয়ে গেছে, এখন মাঠে নামলেই মনে হয়, এই ম্যাচ নিশ্চিত হেরে যাবে। কোনো ম্যাচে ঠিক করে জেতার সম্ভাবনা নেই এদের।

যাইহোক, গতকালের ম্যাচটা লৌখনোর ঘরের মাঠে হয়েছিলো। কিন্তু প্রথমে পিচের অবস্থা দেখে মনে হয়েছিলো, রান খুব একটা হবে না আর হলেও টার্গেট যে টিম খেলবে, একটু চাপের হয়ে যাবে। মূলত পিচে স্পিন ভালো কাজ করে। লৌখনো এখানে টস জিতে ওদের অর্থাৎ কলকাতাকে ব্যাটিং করতে পাঠিয়েছিল। কলকাতার ওপেন খুবই খারাপ, কারণ একদিকে রাহানে কোনো ম্যাচ ভালো খেলছে, তো কিছু ম্যাচে কোনো রান পাচ্ছে না। মূলত সমস্যা হয়েছে ওপেনে সাইফার্ট খেলতেই পারছে না, লাস্ট ৩ টে ম্যাচে দেখলাম, কিন্তু ফলাফল জিরো। এদিকে সেই সাথে রাহানেও শুন্য রানে আউট হচ্ছে। টোটাল বলা যায়, ওপেনে বেহাল অবস্থা। তারপরে আবার এই ম্যাচে লৌখনোর একজন বোলার এদের তো দাঁড়ানোর সুযোগ দেয়নি।

৪ টে ওভার করেছে ৫ উইকেট নিয়ে বেরিয়ে গেছে। রানের অবস্থা ছিল করুন। যেভাবে ব্যাটিং চলছিল আর উইকেট পড়ছিল, তাতে রান ১০০ হওয়ার পর্যায়েও ছিল না। একজন বোলারই তাদের বিধ্বংস করে দিয়েছে। রান রেট তো একদমই শেষ হয়ে গেছিল, কিন্তু গ্রীন আর রিঙ্কু ছোটোখাটো একটা পার্টনারশিপ তৈরী করেছিলো, কিন্তু গ্রীন পরে আউট হয়ে যায়। এরপরে রান একটু চেপে গেলেও রিঙ্কু একার দায়িত্বে রান করে দিয়েছিলো। যদিও এখানে ওই একমাত্র অপশন ছিল, কারণ বাকিরা আগে থেকেই আউট হয়ে বসে আছে। তবে ভালো একটা ইনিংস খেলেছিল। ওই শেষ মুহূর্তে ৮৩ রান যে কতটা গুরুত্বপূর্ণ ছিল, সেটা একমাত্র পুরো টিম অনুভব করছিলো।

রান যদিও টোটাল বেশি হয়নি, মাত্র ১৫৫ রান। এই রান ১৬-১৮ ওভারের মধ্যে চেজ হয়ে যাওয়ার কথা। কারণ খুব বেশি একটা জটিল ছিল না পিচ। যাইহোক, লৌখনো টিমে তাদের টপ এবং মিডিল অর্ডার ব্যাটসম্যান এত স্ট্রং হওয়া সত্বেও জিরো। না পুরো আইপিএল জুড়ে মার্করম খেলতে পারছে, না নিকোলাস পুরান। মাঝে মিশেল মার্শ একটু খেলছে, কিন্তু তেমন প্রভাবশালী ব্যাটিং না। এদের ব্যাটিং দেখলে মনে হয় টাকা নিয়ে ফাজলামি করছে, কোনো দায়িত্ব নেই। খেলার তাই খেলছে এইরকম একটা পরিস্থিতি। তবে কলকাতা এই রান করলেও চাপে ফেলে দিয়েছিলো, কারণ এখানে প্রথমের দিকে নারিন পরপর দুটো উইকেট নিয়ে একটা গুরুত্বপূর্ন কাজ করেছিল। কিন্তু লাস্ট ওভার এমন একটাকে দিয়েছিলো, যে এক ওভারে ১৬ দিয়ে ম্যাচ টাইড করে দিয়েছিলো। পরে সুপার ওভারে গিয়ে কলকাতা জিততে পারে।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png