স্বপ্নের ঠিকানা ( পর্ব ৩ )

in আমার বাংলা ব্লগ19 hours ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000076111.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে 'স্বপ্নের ঠিকানা' গল্পের তৃতীয় পর্ব শেয়ার করে নেবো। তো অর্ণব শহরের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায় এবং সে বুঝতে পারলো যে, তার এই স্বপ্নের পথটা একদমই সহজ হবে না। এদিকে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। কিন্তু অর্ণব এখনো কিছু ঠিক করতে পারেনি, এদিকে আবার খুব খিদেও পেয়েছে। দূরে একটা ছোট হোটেল দেখতে পেলো এবং তার সামনে দাঁড়িয়ে ভাবতে লাগে যে, খাবে, না এই কয়টা টাকা বাঁচাবে। এদিকে তার খিদেও এমন লেগেছে যে, কন্ট্রোল করতে পারছে না। এদিকে টাকার দিকে তাকালেও খেতে ইচ্ছা হচ্ছে না।

যাইহোক, শেষে খিদের কাছে হেরে গিয়ে সে হোটেলের ভেতরে ঢুকে পড়লো। সেখানে খাবারের দাম দেখে ডাল-ভাত খাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর এক প্লেট ভাত আর ডাল অর্ডার করলো। খেতে খেতে সে চারপাশে তাকায় আর দেখলো সবাই ব্যস্ত, কেউ কাউকে চিনে না, কেউ কারো দিকে তাকায় না। সবাই কেমন একটা রোবোটিক জীবন কাটিয়ে চলেছে। এরপর এইসব ভাবতে ভাবতে আবেগে বললো- এই শহরে কেউ কারো না। আর এই প্রথমবার তার মনে একটু ভয় ঢুকে গেলো। এদিকে ধীরে ধীরে বেলা গড়িয়ে সন্ধ্যা নেমে গেছে। আকাশে ধীরে ধীরে অন্ধকার নেমে আসছে, আর শহরে রোডের বাতিগুলো একে একে জ্বলে উঠছে।

কিন্তু অর্ণবের জন্য সেই আলো যেন কোনো উজ্জ্বলতা নিয়ে আসছে না। কারণ, তার এখনো থাকার কোনো জায়গা নেই। এরপর অর্ণব একটা পার্কের বেঞ্চে গিয়ে বসে পড়ে। সেখানে চারপাশে কিছু মানুষ হাঁটছে, কেউ ফোনে কথা বলছে আবার কেউ হাসছে। আর সে, চুপচাপ বসে সবকিছু দেখছে আর নিজের জীবনটা ভাবতে থাকে। এরপর অর্ণব এর মনে নানা প্রশ্ন ঘুরপাক খেতে লাগে। অর্থাৎ আমি কি ভুল করলাম? বাড়ি ছেড়ে আসাটা কি ঠিক ছিল? এইরকম নানা বিষয় ঘুরতে থাকে। এইসব ভাবতে ভাবতে হঠাৎ তার চোখে হালকা জল চলে আসে। এরপর মায়ের কথা মনে পড়ে গেলো- খেয়েছিস তো?

এরপর তার বাবার কিছু বলা কথা মনে পড়তে লাগলো- জীবনে কিছু হতে হলে কষ্ট করতে হয়। হঠাৎ সে নিজেই নিজের সাথে কথা বলতে শুরু করে দিলো। এরপর মন শক্ত করে সে ভাবলো- না, আমি ভুল করিনি, আমি নিজের স্বপ্নের জন্য বেরিয়েছি। এই কষ্টটাই আমার জীবনের একটা বড় পরীক্ষা। ঠিক তখনই পাশে বসা একজন বৃদ্ধ লোক অর্ণবের দিকে তাকিয়ে বলল- বাবা, তুমি কি এখানে নতুন? অর্ণব একটু অবাক হয়ে বলল- হ্যাঁ, কিন্তু আপনি কিভাবে বুঝলেন? লোকটা হেসে বলল- তোমার চোখ দেখে, কারণ এখানে যারা থাকে, তাদের চোখে এত প্রশ্ন থাকে না।....


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  

High-Yield Curation by @steem-seven

Your content has been supported!


Maximize your passive income!
Delegate your SP to us and earn up to 0.45 STEEM / 1000 SP.

Click here to see our Tiered Reward System

Vote Proposal 100Vote Witness @seven.witMeet Speak on Steem

We are the hope!

S7VEN Banner

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.31
JST 0.057
BTC 69379.31
ETH 2073.84
USDT 1.00
SBD 0.50