দুর্দান্ত ব্যাটিং লাথামের!
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গতকাল নিউজিল্যান্ড আর সাউথ আফ্রিকার মধ্যে তৃতীয় টি২০ ম্যাচ ছিল। একপ্রকার বলা চলে এই সিরিজ শেষ হয়ে গেছে। এই ম্যাচটা সাউথ আফ্রিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাচ ছিল। কারণ এইটা জিতলে তারা সমান সমান অবস্থানে থাকতে পারবে। কিন্তু এদিকে নিউজিল্যান্ড সিরিজ জিতে গেলেও এইটা তারাও জেতার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। নিউজিল্যান্ড এর যে পিচে খেলা হয়েছে, সেটা একটু স্লো ছিল যদিও। কিন্তু মোটামুটি রান করার মতো ছিল। নিউজিল্যান্ড বা সাউথ আফ্রিকা যদি এই ম্যাচ একটু টার্গেট নিয়ে খেলে, তাহলে সহজে জিতে যেতে পারে।
নিউজিল্যান্ড মাঠ এমনিতেই দেখা গেলে সব দেশের তুলনায় অনেক ছোট। বাউন্ডারি একটু বুদ্ধি করে পাঠাতে পারলেই বেরিয়ে যাবে। তবে সাউথ আফ্রিকার হিসেবে এই ব্যাটসম্যান একটাও সেই ভাবে খেলার পাত্র নয়। আর কেশব মহারাজ এর ক্যাপ্টেন ঠিকভাবে হচ্ছেও না, কারণ এইরকম ম্যাচে হেরে যাওয়া সাউথ আফ্রিকার মতো টিমের মানায় না। যাইহোক, নিউজিল্যান্ড এই ম্যাচে আগে টস জিতে বোলিং এর সিদ্ধান্ত নিয়েছিলো। হিসেবে এই পিচে এমন হয় যে, প্রথম হাফে স্লো থাকলেও পরের হাফে আবার বোলিং অতোটাও কাজ করে না।
সাউথ আফ্রিকার এই টিম আগে ব্যাটিং করতে নেমে ওপেন খুব বেশি একটা ভালো শুরু করতে পারেনি। প্রথম ৬ ওভার ভালোই চাপে রেখেছিলো, আর টি২০ ফরম্যাটে যদি প্রথম ৬ ওভারে রান মিনিমাম ৫০-৬০ না করা যায়, তাহলে শেষ অব্দি রান খুব বেশি একটা হয় না। টপ অর্ডার এবং মিডিল অর্ডার এর সবাই যে রান করেছিলো, তা রান না ধরার মতো। এটা শুধু এই ম্যাচে না, প্রত্যেকটা ম্যাচে একই রান। মূলত ক্যাপ্টেন যদি সঠিকভাবে পরিচালনা করতে না পারে, তাহলে টিমের বাকি প্লেয়াররাও তেমন মনোবল দৃঢ় করতে পারে না।
সাউথ আফ্রিকা এই ম্যাচে ২০ ওভার খেলে মাত্র ১৩৬ রান করেছিলো। এটা বলতে গেলে অনেকটাই লো রান, জেতার জন্য উপযুক্ত রান নয়। তবে নিউজিল্যান্ড এর বিগত কিছু পারফরম্যান্স দেখে মনে হয়েছিলো এই রান করতে তাদেরও কষ্ট হবে, কারণ এমনিতেও পিচ স্লো আছে অনেক। তবে যাইহোক, নিউজিল্যান্ড ওপেন জুটিতে শুরুটা দারুণ করেছিলো আর এই পার্টনারশিপ যে লং হয়ে যাবে, এটা ভাবা যায়নি। উইকেট ফেলতে পারেনি তাদের। শেষ পর্যন্ত লাথাম একাই ম্যাচ বের করে নিয়ে গেছিলো। যদিও বেশি একটা ওভারের প্রয়োজন হয়নি, ১৬ ওভারে ম্যাচ জিতে গেছিল আর সেই সাথে সিরিজ জিতে নিলো।
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |






High-Yield Curation by @steem-seven
Your content has been supported!
Maximize your passive income!
Delegate your SP to us and earn up to 0.45 STEEM / 1000 SP.
Click here to see our Tiered Reward System
We are the hope!