তিলকের দুরন্ত ইনিংস!
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটা পোস্ট শেয়ার করে নেবো। গতকাল আইপিএল এর আরেকটি ম্যাচে মুখোমুখি হয়েছিলো পাঞ্জাব এবং মুম্বই। এদের দুই টিমেরও আর একটা ম্যাচ বাকি আছে। মুম্বই এর তো এমনিতেই আর যাওয়ার কোনো চান্স নেই। মুম্বই এর এই বছর খেলার ধরণ, বিষয়- সবকিছুই যেনো এলোমেলো হয়ে গেছে মাঝ পথে এসে। আগের ম্যাচেও রান করেও ম্যাচ জিততে পারেনি। বিষয়টা এমন হয়েছে যে, এই কলকাতা আর মুম্বই টিমের অবস্থা কিছুটা একইরকম। এদিকে রোহিত একজন বড়ো ব্যাটসম্যান অর্থাৎ হিটম্যান হওয়া সত্বেও ম্যাচে কোনো ভাল ফলাফল নেই। মাঝে কয়েকটা ম্যাচে ভাল খেলেছে, কিন্তু বেশিরভাগ ম্যাচে খারাপ।
মাঝে আবার ৪-৫ টা ম্যাচে বসে ছিল। কিন্তু তারপরেও বাকি ব্যাটসম্যানরা ভালো খেলে রান করলেও বোলিং খুবই খারাপ। কিছুটা আগেই বললাম কলকাতার মতই। তবে যাইহোক, পাঞ্জাব এইবার প্রথম থেকেই এখনও পর্যন্ত ভালোই খেলে যাচ্ছে। প্রতিটা ম্যাচে সুন্দর রান এবং বোলিং + ফিল্ডিং। মূলত শ্রেয়াশ আইয়ার অধিনায়ক এর দায়িত্ব প্রথম থেকেই দারুণ করছে। মাঝে কোন ম্যাচে যেনো একটা ক্যাচ ধরেছিলো, সেটা ভাইরাল হয়ে গেছিল। একজন ধৈর্যশীল খেলোয়াড়। আর তাকেই ঠিক করে জাতীয় টিমের থেকে বসিয়ে রেখেছে। সূর্য কুমারের থেকেও ভাল। এই ম্যাচটা হয়েছে ধরমশালা পিচে আর মুম্বই আগে টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছিলো।
পাঞ্জাব ওপেনে ভালো শুরু করেছিলো, এটা শুধু ১-২ টো ম্যাচের বিষয় না। প্রতিটা ম্যাচে ওপেনিং জুটি সুন্দর রান করে যাচ্ছে। এদের এই একটা জায়গায় ভালো পার্টনারশিপ গেইন হচ্ছে বলে রান ভালো করতে পারছে। প্রায় ৮০ রানের ভালো একটা গড় রান তুলে দিয়েছিলো। বলতে গেলে রানের যে ভিত, সেটা তারা গড়ে দিয়ে গেছিল। এরপর পরপর ৪ জন ফ্লপ খেলেছে, যেখানে দুইজন এত সুন্দর পাওয়ার প্লে ওভারে খেলে দিলো, সেখানে এই অবস্থা। মাঝে রানের অবস্থা অনেক খারাপ পর্যায়ে চলে গিয়েছিলো, কারণ পরপর এইরকম ৪ জন পড়ে যাওয়া মানে একটা রান রেট এর উপর মারাত্মক চাপ। এরপর আফগান এর একটা ব্যাটসম্যান মোটামুটি মেরে রান তুলে দিয়েছিলো। যার ফলে সব মিলিয়ে ২০০ রান হয়েছিলো।
তাও একটা সম্মানিত রান করতে পেরেছিল, এটাই অনেক। মুম্বই এর ব্যাটসম্যান এই রান চেজের জন্য শুরু করেছিলো ভালোই, বিশেষ করে রিকেলটন। রিকেলটন একজন ভালো ব্যাটসম্যান আর ভালো খেলছে ম্যাচগুলোতে। তবে রোহিত কি খেলল, বুঝলাম না। যেনো টেস্ট ম্যাচ খেলে বেরিয়ে গেলো। ডি কক কয়েকটা ম্যাচে ভাল খেলে দিলো, কিন্তু পরবর্তী কোনো ম্যাচে আর নামালো না। কেমন ধরণের ম্যানেজমেন্ট বুঝলাম না। আর এইসব কারণেই টিমের এই অবস্থা। তবে মাঝে অবস্থা এমন ছিল যে, মুম্বই হেরে যাওয়ার পথে। কিন্তু তিলক একাই সেখানে মোড় ঘুরিয়ে দিলো। ৩৩ বলে ৭৫ রানের দুরন্ত রান ম্যাচ মুহূর্তের মধ্যে বের করে দিলো। মুম্বই জিতলেও আসলে তেমন কোনো আনন্দ করার মতো কিছুই হয়নি। মূলত টিমের জোশ ভেঙে গিয়েছে।
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |






Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟