স্মার্ট চেজ দিল্লীর!

in আমার বাংলা ব্লগ5 days ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000076605.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটা পোস্ট শেয়ার করে নেবো। গতকাল আইপিএল আরো একটা ম্যাচ ছিল লৌখনো এবং দিল্লির মধ্যে। এই বছর একটু এদিক ওদিক হয়ে গেছে টিমে, কারণ প্রায় বলতে গেলে এইসব টিমের মধ্যে একটু চেঞ্জ এসেছে। আগে যেমন দিল্লির হয়ে খেলত ঋষভ, কিন্তু এই বছর তাকে লৌখনো কিনে নিয়েছে এবং দিল্লী কিনেছে রাহুলকে। তবে উভয় টিমে বেশ ভালোই লড়াই করার মতো প্লেয়ার আছে। লৌখনো কিন্তু গুজরাট এর মতো একটা নতুন টিম এবং এরাও প্রতি বছর ভাল খেলে যায়। ফাইনাল যদিও সেইভাবে সফল হতে পারেনি, কিন্তু কয়েক বছর সুন্দর পারফরম্যান্স দেখিয়েছে।

আমার মতে লৌখনো টিমে দিল্লির থেকে বেশি ভালো প্লেয়ার আছে। বিদেশী প্লেয়ার এর মধ্যে টপ অর্ডার এর ব্যাটসম্যান বেশি এবং তারা আবার অনেকে আছে, ওপেন করে থাকে জাতীয় টিমে। যাইহোক, গতকাল ম্যাচটা হয়েছে লৌখনোতে। এই ম্যাচে দিল্লী টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলো। শুরুটা দিল্লীর বোলাররা করেছিলো ভালোই, বিশেষ করে মুকেশ আর অক্ষর। এদিকে লৌখনোর মিশেল ভালো ব্যাটিং করছিলো কিন্তু এর মাঝে ঝপ করে ঋষভ আউট হয়ে যায়। এর আসলে ফর্ম পুরো জিরো হয়ে গেছে। এদিকে পরপর বলতে গেলে আরো কয়েকটা পড়ে গেছে। বিশেষ করে এই পরিস্থিতিতে মার্করম আর পুরান এর ম্যাচ ধরা উচিত ছিল।

কিন্তু সেখানে আরো বড়ো ধাক্কা, এদিকে মিশেল ভালো ব্যাটিং করতে লাগলেও একার উপরে একটা বাড়তি চাপ সৃষ্টি হয়ে যায়। কারণ ওখানে ম্যাচ বের করা একটা কঠিন চ্যালেঞ্জ ছিল। যদিও আব্দুল নামের একজন একটু দাঁড়িয়ে গেছিল, তাও অল্প সময়ের জন্য, এর মাঝে মিশেলও আউট হয়ে যায়। রান বলতে গেলে আর হয়নি সেভাবে। রান ১০০ হওয়া একটা দুষ্কর ব্যাপার হয়ে গেছিল, এদিকে বোলিং চাপও ছিল। ভালো ভালো ব্যাটসম্যান সবাই আউট হয়ে যাওয়ায় রান করার মতো কেউ ছিল না। তাও টেনে দেড়শো এর কাছে গেছিল। যদিও এই পিচ একটু স্লো ছিল, কিন্তু তাও একটু ধরে খেললে রান ১৭০ এইরকম করা যায়।

যাইহোক, এতে দিল্লির জন্যেও অতোটা সহজ ছিল না। কারণ তাদেরও বোলার ভালোই আছে। প্রথম দিকের পরপর তিনজন দারুণ বোলিং করে গিয়েছে। কিন্তু দিল্লির প্রথম দিকে ব্যাটিং মারাত্মক বাজে ছিল, ওপেন পড়ে যাওয়া মানে রানের কোমর ভেঙে যাওয়া। টপ অর্ডার এর ব্যাটসম্যান দের রানের ব্যবধান ছিল জিরো। সেখানে পরে একমাত্র রিজবি রান করেছে, তা নাহলে গো-হারা হারত। কারণ এই ম্যাচে রান তাদের একপ্রকার ছিল না বললেই চলে। মাত্র দুইজন ব্যাটসম্যান এর উপর নির্ভর করে এই রান চেজ হয়, নাহলে কোনো সম্ভাবনা ছিল না।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.064
BTC 69941.11
ETH 2164.10
USDT 1.00
SBD 0.47