দাপুটে ব্যাটিং!
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটা পোস্ট শেয়ার করে নেবো। গতকাল আইপিএল এর তেরো তম ম্যাচে অর্থাৎ প্রায় শেষের দিকের ম্যাচে মুখোমুখি হয়েছিলো কলকাতা আর গুজরাট। গুজরাট মাঝে একটু খারাপ পর্যায়ে চলে গেলেও পরপর কয়েকটা ম্যাচে ভাল খেলে দ্বিতীয় স্থানে চলে গিয়েছে। এইবার আসলে প্রথম চার টিমের মধ্যে এমন খেলা হচ্ছে যে, আসলে বোঝা যাচ্ছে না কোন দুই টিম ফাইনালে যাবে। বেশ ভালো লড়াই হচ্ছে এই চার টিমের মধ্যে। আবার দেখা গেলো শেষের দিক থেকেও কেউ লাফিয়ে উঠে যেতে পারে, এইরকম একটা সম্ভাবনা আছে। তবে আশা করা যায়, নেট রান রেট এর বিভাজনে সেটা হবে না। এদিকে কলকাতা আবার শেষের দিকে এসে ব্যাটিং করছে ভালো এবং সেই সাথে রানও করছে ভালো।
তবে বোলিং আর ফিল্ডিং এর দুর্দশা এত খারাপ যে, ২০০ করলেও ম্যাচ হেরে যাওয়ার সম্ভাবনা বেশিই থাকে। বিগত কয়েকটা ম্যাচে ২০০ এবং ২০০+ রান করেছে, তবুও ম্যাচ জিততে পারেনি। ফিল্ডিং সবথেকে খারাপ, কারণ ক্যাচ মিস করে খুব। আর এদিকে কিপারে যাকে দিয়েছে, সেও একজন অর্থাৎ রঘুবংশী কখনো মানায় না ওখানে। কিছু ভালো ভালো প্লেয়ার আছে, কিন্তু তাদের সেইভাবে নামাচ্ছেই না। এই মনে হয় শেষের দিকে ১-২ টো ম্যাচে পাথিরানাকে নামিয়েছে। একজন ভালো বোলার, অথচ শুধু শুধু বসিয়ে রেখেছে। যাইহোক, ম্যাচটা কলকাতায় হয়েছিলো। আর পিচ একদম পুরো ব্যাটিং ছিল। এদিকে হিসেবে এই পিচে রান ২৫০ ছাড়িয়ে যাওয়ার কথা।
বর্তমানে টি২০ ম্যাচে ২৫০ রান একটা সাধারণ বিষয় ছিল, যেখানে আগে ১৭০-১৮০ রান করা ছিল অনেক কঠিন বিষয়। যাইহোক, এই ম্যাচে গুজরাট টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলো। তবে এই ধরণের পিচে টার্গেট খেলায় সুবিধা আছে আর সহজে জয় পাওয়াও যায়। তবে সেই রান যদি সীমানার বাইরে চলে না যায়। কলকাতা শুরুটা প্রথম থেকেই দুর্দান্ত করেছিলো। এই প্রথম ফিন এর অসাধারণ ব্যাটিং দেখলাম, কারণ এর আগের একটা ম্যাচেও রান করতে পারেনি। যাইহোক, রাহানে ম্যাচ সেভাবে খেলতে পারেনি, কিন্তু ফিন আর রঘুবংশী দুজনেই রানের বন্যা বইয়ে দিয়েছিলো। পাওয়ার প্লে ওভারে শুধু বাউন্ডারি আর বাউন্ডারি। তবে তারা রানের হিসেবটা ঠিকই রেখেছিলো, কারণ প্রতিটা ওভারে রান রেট ১৫+ ছিল। এইরকম পরিস্থিতি থাকলে শেষের দিকে গিয়ে রান আরো বেশিই করা যায়।
ফিন ৯৩ করে ক্যাচ আউট হওয়ার পরে রঘুবংশী একাই ব্যাটিং করছিলো, তবে সাথে গ্রীনও সুন্দর একটা দ্রুততম পার্টনারশিপ গড়ে তুলেছিল। মাত্র ৩ জনের ঝড়ো ব্যাটিং-এ রান ২৪৭ উঠে গেছিল। এরপর গুজরাট এর ওপেনার ব্যাটিং করতে আসলে তাদের শুরুটাও সুন্দর ছিল। সাই সুদর্শন খেলতে খেলতে চোট পেয়ে বসে গেছিল, সেখানে গিল এর সাথে সেভাবে কোনো পার্টনারশিপ গড়ে তুলতে পারেনি বাকি দুইজন, পরপর আউট হয়ে যায়। পরে বাটলার এসে একটু পার্টনারশিপ করেছিলো, কিন্তু ব্যাটিং যেভাবে এই রানের বিপক্ষে করা উচিত, সেটা একমাত্র গিল করছিলো। তবে এখানে রান করলেও গড় রান সেই ১০ করেই ছিল। কারণ এই রান চেজ করতে গেলে মিনিমাম ১৪-১৫ রাখতেই হবে, নাহলে অসম্ভব। এরা ১০ করে রাখলেও ওদিকে রান রেট বেড়ে যাচ্ছিল। ফলে শেষ হাসি কলকাতা হাসলো এই ম্যাচে।
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |





