লাস্ট ওভার থ্রিলার!

in আমার বাংলা ব্লগ8 hours ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000077075.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটা পোস্ট শেয়ার করে নেবো। গতকাল গুজরাট আর দিল্লির মধ্যে ম্যাচ ছিল। এই দুটো টিমও বেশ ভালো একটা পজিশন ধরে রেখেছে এখনো পর্যন্ত। গতকালের ম্যাচটা ছিল দিল্লির পিচে। পিচ তেমন হার্ড ছিল না অর্থাৎ নরমাল ছিল। আর এই পিচে রান করাটা তেমন কষ্টকর ছিল না, যদি একটু বুদ্ধি খরচ করে আর প্ল্যান অনুযায়ী রান করা যায়। এখানে উভয় টিমে সেটা দেশী হোক বা বিদেশী প্লেয়ার হোক, ভালো অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড় আছে। এরা ম্যাচটা কিভাবে কোন পজিশন ধরে খেললে হবে, সেটা জানে। ম্যাচটা একপ্রকার ইন্টারেস্টিং হচ্ছে, কারণ এরা সব প্রায় একই পয়েন্ট ধরে এগোচ্ছে।

যাইহোক, গতকাল টস জিতেছিল দিল্লী এবং তারা পরে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলো। এটা স্বাভাবিক, কারণ এইরকম পিচে টার্গেট খেলাটা ইজি হয়ে যায়। তো গুজরাট সেই হিসেবে ব্যাটিং করতে নেমে যায়। আর এই ম্যাচে গিল আবার জয়েন করেছে। তো গিল আর সুদর্শন ব্যাটিং করতে আসে। সুদর্শন যদিও সেভাবে ব্যাটিং করতে পারছে না, ফলে ওপেন এর দিকে একটু সমস্যা হচ্ছে গুজরাট টিমের। সুদর্শন পড়ে গেলে বাটলার এসেছিল এবং শুরুটা বাটলার ভালোই করে দিয়েছিলো। আর সবথেকে বড়ো বিষয় হলো বাটলার অনডাউনে নামলেও শুরুটা করে ওপেন পজিশন এর মতো। তবে সাথে গিলও ভালো খেলে যাচ্ছিল।

কিন্তু গিলের সমস্যা হলো টি২০ ফরম্যাটে সেভাবে রান বুস্ট করতে পারে না। সবসময় রান করে যায় ওয়ানডে ফরম্যাটে। আসলে শুরুটা তার ছিল সেইরকম। তবে যাইহোক, দুইজনের মিলিত রান খারাপ ছিল না। ভালোই রান বুস্ট হচ্ছিলো। এদিকে বাটলার ভালোই একটা ইনিংস খেলে আউট হয়েছিলো। এরপরে ওয়াশিংটন এসেও ভালো একটা ইনিংস খেলে, ফলে সম্মিলিত ভাবে রান খারাপ হয়নি, ২০০ পার হয়ে গেছিল। তবে এই পিচে যতোটা রান করা উচিত ছিল, ততটা হয়নি। এদিকে দিল্লী বোলিং খুবই খারাপ করেছে, একমাত্র লুঙ্গি মনে হয় একটু মোটামুটি বোলিং করেছিলো, আর বাকিদের বলার মতো না।

দিল্লী এদিকে শুরু করেছিলো মারাত্মক, রান রেট ১২-১৩ প্রতি ওভারে চলছিল। রাহুল সবথেকে ভাল শুরু করেছিলো আর রানের গতি ধরে রেখেছিলো। এদিকে নিশাঙ্কাও ভালো ব্যাট করছিলো। যেভাবে ব্যাটিং হচ্ছিলো, তাতে এই রান ১৮ ওভারের মধ্যে কভার হয়ে যাওয়ার কথা। কিন্তু পরপর দুইজনের খারাপ ব্যাটিং এর কারণে পরে রান অনেকটাই চেপে গেছিল। যদিও এখানে মিলার এসে ব্যাকআপ দিয়েছিলো ভালোই। মনে হচ্ছিলো ম্যাচ এটা বেরিয়ে যাবে আর গেছিলও তাই। কিন্তু কি হলো শেষের দিকে আমি কিছু বুঝে উঠতে পারলাম না। যেখানে মিলার একজন সেট ব্যাটসম্যান ছিল, সেখানে কিভাবে হেরে গেলো! কারণ ১ বলে দুই রান দরকার ছিল মোটে। সেখানে ম্যাচ টাইডও করতে পারলো না। ১ রানে হেরেই গেলো।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.066
BTC 70766.54
ETH 2178.61
USDT 1.00
SBD 0.50