স্বপ্নের ঠিকানা ( পর্ব ২ )

in আমার বাংলা ব্লগ2 days ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000076111.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে 'স্বপ্নের ঠিকানা' গল্পের দ্বিতীয় পর্ব শেয়ার করে নেবো। তো এরপরে অর্ণব এর মাথায় একটাই চিন্তা ঘুরপাক খেতে লাগে- আমি কি আমার নিজের জীবনটা নিজের মতো করে বাঁচতে পারব না? হঠাৎ অর্ণব উঠে বসলো। এরপর একটা কাগজে ছোট্ট করে লিখলো- আমি নিজের স্বপ্ন খুঁজতে যাচ্ছি। একদিন ফিরে আসব, নিজের পরিচয় নিয়ে। লেখার পরে কাগজটা টেবিলের ওপর রেখে, ব্যাগটা কাঁধে তুলে সে বেরিয়ে পড়লো তার উদ্দেশ্যে। অচেনা শহরের পথ ধরে অজানা উদ্দেশ্যে হেঁটে চলেছে সে।

কোথায় যাবে, কী করবে- কিছুই ঠিক নেই। তবুও যেনো তার মনে একটা অদ্ভুত শান্তি কাজ করতে লাগে। কারণ সে জানে, এই পথটা তার নিজের, এখানে কোনো বাধা নেই। চলতে চলতে রাস্তার পাশে একটা চায়ের দোকান দেখতে পেলো। এরপর সেখানে বসে সে এক কাপ চা খেতে লাগে। চায়ের ধোঁয়া উঠছে, আর তার চোখে ভেসে উঠছে অনেক স্মৃতি অর্থাৎ মায়ের হাসি, বাবার রাগ, আর নিজের ছোটবেলার স্বপ্নগুলো। যেনো কিছু মুহূর্তের জন্য সে নিজের প্রতি আবেগী হয়ে গেছিল। এইসব বিষয় স্মরণ করতে করতে চা খাওয়া শেষ হয়ে যায় এবং সে উঠে দাঁড়ালো। এরপর নিজেকে মনে মনে বলতে থাকে- এবার শুরু, সত্যিকারের লড়াই।

শহরের ভিড় তখন ধীরে ধীরে বাড়তে থাকে আর শহরের মানুষগুলো ছুটতে থাকে নিজেদের কাজে। আর সেই ভিড়ের মধ্যেই একজন নতুন মানুষ হলো অর্ণব। তার কোনো ঠিকানা নেই, কিন্তু আছে একটা স্বপ্ন। আর সেই স্বপ্নই তাকে একদিন নিয়ে যাবে তার নিজের ঠিকানায়- আর সেই ঠিকানার নাম হলো- 'স্বপ্নের ঠিকানা'। সকাল থেকে হাঁটতে হাঁটতে এখন প্রায় দুপুর। সূর্যের তাপ ধীরে ধীরে শহরের রাস্তাগুলোকে উত্তপ্ত করে তুলছে। মানুষের ভিড়, গাড়ির হর্ন, দোকানের আওয়াজ, সব মিলিয়ে শহর এখন সম্পূর্ণ ব্যস্ততায় পরিপূর্ণ। এই ব্যস্ত শহরের মাঝখানে দাঁড়িয়ে আছে একজন অচেনা মানুষ- অর্ণব। কিন্তু সে যেন এই ভিড়ের অংশ নয়, বরং একেবারে আলাদা আর একা।

অর্ণবের হাতে এখন খুব বেশি টাকা নেই। বাড়ি থেকে বেরোনোর সময় সে যা সঞ্চয় নিয়ে এসেছিল, তা প্রায় শেষের পথে। সে ভাবছিল- আগে একটা থাকার জায়গা খুঁজতে হবে, না হলে সবকিছু শুরুই করা যাবে না। কিন্তু শহরে থাকা এত সহজ নয়। সে একটার পর একটা লজে গিয়ে জিজ্ঞেস করল- একটা রুম পাওয়া যাবে? কিন্তু প্রতিটা জায়গা থেকে একই উত্তর আসতে থাকে- আইডি প্রুফ আছে? আগে অগ্রিম কিছু দিতে হবে। অর্ণব তখন কিছু টাকা দেওয়ার কথা বললে, তারা বলে- এই দামে সম্ভব না। অর্ণব বুঝতে পারল, বাস্তবটা অনেক কঠিন। তার স্বপ্নের পথটা এত সহজ হবে না।....


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Coin Marketplace

STEEM 0.06
TRX 0.31
JST 0.057
BTC 69379.31
ETH 2073.84
USDT 1.00
SBD 0.50