একজন শিল্পীর আউটডোর পেইন্টিং ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ3 days ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটা আর্ট পোস্ট শেয়ার করে নেবো। এই আর্ট পোস্টটি একটা অন্যরকম বিষয়ের উপর তৈরী করা অর্থাৎ এই আর্ট পোস্টটি আবার একটি আর্ট পোস্ট এর ক্যাটাগরির মধ্যে তৈরী করা। গত তারিখ ম্যান্ডেলা আর্ট করার পরে ভাবছিলাম এবার একটা ভিন্ন কিছু অঙ্কন করবো অর্থাৎ এইবার না কোনো ম্যান্ডেলা থাকবে না কোনো সোজাসুজি প্রাকৃতিক দৃশ্য থাকবে। তাই এইবার চিন্তা করেছিলেন যে, একটা আউটডোর পেইন্টিং কিছু দৃশ্য অঙ্কন করবো।

তো সেই চিন্তা থেকে ভাবলাম কোনো একটা প্রাকৃতিক দৃশ্যের মাঝে নির্জন পরিবেশের মধ্যে এই আর্ট এর দৃশ্যটা তুলে ধরব। এখানে দেখিয়েছি নদীর ধারে একটা পরিবেশে একজন ছেলে তার আবেগ-অনুভূতি এই দৃশ্যের মাঝে তুলে ধরছে। এখানে যে প্রকৃতির মাঝে সে অঙ্কন করার জন্য নির্বাচন করে নিয়েছিল, সেটাই তুলে ধরেছে। আসলে এইরকম আর্টিস্টদের বিষয়গুলো এমনই হয়, কারণ তারা এইরকম যেকোনো একটা বিষয় আঁকার জন্য সেইরকম পরিবেশ নির্বাচন করে থাকে। যাইহোক, এখন অঙ্কন এর মূল বিষয়ের দিকে চলে যাব।

1000075388.jpg

🍁উপকরণ:🍁

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
কালার পেন
মোম রং
রাবার

✔এখন অঙ্কন এর ধাপগুলো নিচের দিকে তুলে ধরা হলো---

1000075385.jpg
▶️প্রথম ধাপে- স্কেচ পেন্সিল দিয়ে একটা আর্টিস্ট এর চিত্র অঙ্কন করে নিয়েছিলাম। এরপর তার অঙ্কন এর স্ট্যান্ড এবং তাতে আটকানো আর্ট পেপার দিয়ে দিয়েছিলাম। এরপর আশেপাশে উপরের বর্ননা অনুযায়ী দৃশ্য এঁকে নিয়েছিলাম এবং সেই একই দৃশ্য তার ক্যানভাস-এ তুলে ধরেছিলাম।
1000075400.jpg
▶️দ্বিতীয় ধাপে- সমস্ত অঙ্কন করার পরে তাতে কালার পেন এর কালী দিয়ে গাঢ় করে দিয়েছিলাম।
1000075397.jpg
▶️তৃতীয় ধাপে- মোম রং দিয়ে আকাশের দৃশ্য এবং গাছের পাতায় কালার করে দিয়েছিলাম। এরপর কিছু পাখির উড়ে যাওয়ার দৃশ্যও তুলে ধরেছিলাম।
1000075394.jpg
▶️চতুর্থ ধাপে- মোম রং দিয়ে একইভাবে গাছের বাকি অংশে এবং পাহাড় আর নদীর জলে কালার করে দিয়েছিলাম।
1000075391.jpg
▶️পঞ্চম ধাপে- সেই আর্টিস্ট এবং তার অঙ্কন করার দৃশ্যে কালার করে দিয়েছিলাম। এরপর অঙ্কন এখানেই সমাপ্ত করেছিলাম।


আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  

High-Yield Curation by @steem-seven

Your content has been supported!


Maximize your passive income!
Delegate your SP to us and earn up to 0.45 STEEM / 1000 SP.

Click here to see our Tiered Reward System

Vote Proposal 100Vote Witness @seven.witMeet Speak on Steem

We are the hope!

S7VEN Banner

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.31
JST 0.057
BTC 69379.31
ETH 2073.84
USDT 1.00
SBD 0.50