ট্রফি পাঞ্জাব শিবিরে!
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটা পোস্ট শেয়ার করে নেবো। বর্তমানে এখন সবথেকে বড়ো টি২০ লীগ আর কিছু ঘন্টা বাদেই শুরু হতে চলেছে, কিন্তু তার আগে একটা বড়ো ম্যাচ হয়ে গেছে। বেশ কিছুদিন ধরে কিন্তু এই লীগ চলছিল বিভিন্ন রাজ্যের মধ্যে। যদিও এই ম্যাচটা খুব বেশি একটা দেখা হতো না। কিন্তু মাঝে মধ্যে একটা-দুটো ম্যাচ দেখতাম। এইসব লীগের খেলা এমনিতেও সেভাবে দেখা হয়ে ওঠে না, কারণ মূল ইন্টারন্যাশনাল ম্যাচগুলো হতে লাগলে এইগুলোতে সেভাবে মন বসে না। তবে যাইহোক, কয়েকটা খেলা দেখেছিলাম, তাতে খেলায় বেশ লড়াই ছিল।
এটা কিন্তু মূলত ওই লিজেন্ড লীগের ম্যাচ ছিল আর গতকাল হয়েছে এটার ফাইনাল খেলা। এই ফাইনালে উঠেছিলো পাঞ্জাব আর ওড়িশা। এই দুই টিম বেশ ভালো শক্তিশালি টিম ছিল এইবারের লিজেন্ড লীগে। তবে আর যাইহোক, এর আগে কয়েকটা টিম একইরকম দুর্দান্ত খেলেছিল, তবে শেষ পর্যন্ত তারা অল্পের জন্য কোয়ালিফাই করতে পারেনি। যাইহোক, গতকাল টস জিতে ওড়িশা আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলো। এই পিচের পরিস্থিতি অর্থাৎ কেমন, সেটা জানা নেই। কারণ এই পিচে আগে কোনো খেলা দেখিনি। তবে যাইহোক, পিচ কন্ডিশন মোটামুটি বেশ ভালোই ছিল, সেটা ব্যাটিং দেখে বোঝা গিয়েছিলো।
পাঞ্জাব আগে ব্যাটিং করতে নেমে শুরুটা খারাপ করেনি আবার ভালোও হয়নি। কারণ একটা উইকেট দ্রুত পড়ে গিয়েছিল। এদিকে একটা কথা না বললেই নয়। মূলত এই লিজেন্ড লীগে কিন্তু একমাত্র লিজেন্ড প্লেয়াররাই খেলতে পারবে। এখানে কিন্তু উভয় টিমে বিভিন্ন দেশের প্লেয়ার ছিল। মোটকথা সম্মিলিত টিম নিয়েই এই খেলাটা সম্পন্ন হয়েছে। যাইহোক, পাঞ্জাব এর টিমে শ্রীলঙ্কার প্লেয়ার মোটামুটি ভালই ছিল। একটা উইকেট পড়ে গেলেও, রান রেট ঠিক ছিল। কারণ শ্রীলঙ্কার একজন ব্যাটসম্যান স্ট্রাইক নিজের হাতে নিয়ে নিয়েছিলো। একাই কাঁপিয়ে গিয়েছে। এখানে কিন্তু আর কেউ সেইভাবে ভালো ব্যাটিং করতে পারেনি। ওই ব্যাটসম্যান একাই শেষ ওভার পর্যন্ত লড়ে গিয়েছিলো।
তবে একদিকে ভালো করেছিলো যে, সে সেঞ্চুরি করলেও কিন্তু মূলত তার নিজের ব্যক্তিগত সেঞ্চুরি করার কোনো ইচ্ছা ছিল না। ৬৩ বল খেলে একাই এই ম্যাচে দলগত সর্বোচ্চ রান ১৮৮ করেছিলো। ওড়িশার সামনে একটা বড়ো চ্যালেঞ্জ ছিল, কারণ এই রান টার্গেট করা একটু হলেও মুশকিল ছিল। তবে ওড়িশার আরো একটা দুর্বল পয়েন্ট হলো, এদের বোলিং সাইট ভালো হলেও ব্যাটিং সাইট অতোটা মজবুত ছিল না। ওড়িশা প্রথমেই ভেঙে পড়েছিলো। কারণ টপ অর্ডার আর মিডিল অর্ডার এর সবাই আউট হয়ে গেছিল, ফলে এই রান করাটা একপ্রকার অসম্ভব ছিল। কারণ রান রেট অনেক হয়ে গেছিল। ফলে এইবারের চ্যাম্পিয়ন হয়ে গেলো পাঞ্জাব।
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |






High-Yield Curation by @steem-seven
Your content has been supported!
Maximize your passive income!
Delegate your SP to us and earn up to 0.45 STEEM / 1000 SP.
Click here to see our Tiered Reward System
We are the hope!