ব্যাটিং ঝড়ের আরেক নাম বৈভব!

in আমার বাংলা ব্লগ6 days ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000077177.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটা পোস্ট শেয়ার করে নেবো। গতকাল বেঙ্গালুরু আর রাজস্থানের মধ্যে একটা ম্যাচ ছিল। এই বছর রাজস্থান খুব তেবড়ে আছে। প্রতিটা ম্যাচ যেনো তাদের জন্য একটা থ্রিলার। আর তারা প্রতিটা ম্যাচ খেলে যেনো একটা ফাইনাল ম্যাচের মতো। যদিও বোলিং আর ফিল্ডিং এর ক্ষেত্রে অতোটা জোরদার হচ্ছে না, কিন্তু ব্যাটিং হচ্ছে মারাত্মক। এর আগের ম্যাচেও দুর্দান্ত ব্যাটিং করেছে। এদিকে বেঙ্গালুরুও কম নয়, তারা প্রত্যেকেই ভালো ব্যাটিং করে যাচ্ছে। কোহলি এই পরপর দুটো ম্যাচে ভাল খেলতে পারেনি, কিন্তু আসলেই কিন্তু ওর এই প্রথমে ব্যাট করলে খেলতে পারে না। একপ্রকার বলা যায় ১০ টা ম্যাচ খেললে ৩-৪ টে ভালো খেলে।

তবে ওর নিজের মাঠে অর্থাৎ বেঙ্গালুরু পিচে ভালো খেলে থাকে সেটা যে পদ্ধতিতে হোক না কেনো। যাইহোক, গতকালের ম্যাচে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো এরা দুই টিম এর আগের কোনো ম্যাচে হারেনি, সমান পয়েন্টে অবস্থান করছে। সেই হিসেবে এটা একটা ভালো লড়াই এর খেলা বলা যেতে পারে। তো এই ম্যাচটা হয়েছিলো গুয়াহাটিতে। আর টস জিতেছিল রাজস্থান এবং বেঙ্গালুরুকে আগে ব্যাট করার জন্য আহ্বান করেছিলো। বেঙ্গালুরু এর হয়ে ব্যাটিং করতে নেমেছিল সল্ট আর কোহলি। কিন্তু তাদের শুরুটা খুবই খারাপ ছিল, কারণ সল্ট প্রথম বলেই বোল্ড হয়ে যায় আর এদিকে কোহলি কিছুক্ষণ খেলতে খেলতে বোল্ড আউট হয়ে যায়। এমনিতে কোহলি ব্যাটিং করছিলো খারাপ না অর্থাৎ ক্লাসিক ব্যাটিং করে যাচ্ছিল।

তবে একটা ভুল শর্ট টানার কারণে আউট হয়ে যায়, স্পিনটা বুঝে উঠতে পারেনি। এরপরে রান হুট করে অনেক ডাউন হয়ে গেছিল, রজত ভালোই ব্যাটিং করেছিলো এক্ষেত্রে। বলা যায়, অনেকটাই কভার করেছিলো। এর আগে পরে কেউ রান করতে পারেনি। ও একাই রান করেছিলো বলে রান ২০০ হয়েছিলো। আমি মাঝে রানের অবস্থা দেখে ভেবেছিলাম বেশি একটা রান হবে না, কিন্তু রান ২০০ হয়ে গেছে না না করতে করতে। রাজস্থানের বোলিং তেমন ভালো না হলেও ফিল্ডিং একেবারে খারাপ করেনি। যাইহোক, রানটা খারাপ ছিল না, কারণ বেঙ্গালুরু টিমে ভালো ভালো বোলার আছে।

কিন্তু বৈভব ছেলেটা কারো কোনো তোয়াক্কা করে না। শুরুটা যেভাবে করেছিলো এই ছেলেটা, তাতে মনে হচ্ছিলো বর্ষণ হচ্ছে রানের প্রতি ওভারে। যে বোলিং হোক না কেনো, বাউন্ডারি তো ওভার বাউন্ডারি। ২৬ টা বল খেলে ৭৮ রান, ৬ ছাড়া কোনো কথা নেই তার রানের খাতায়। প্রতিটা বোলারকে লাল করে দিয়েছে মেরে। ৭ ওভারে ১২৯ রান কল্পনা করা যায়, কি মারা মেরেছে। রানের তো ৮০% একাই করে দিয়ে গেছিল। সেখানে যদিও ক্যাচ আউট হয়ে যায়। কিন্তু ছেলেটা ম্যাচ বের করে দিয়েছিলো। ম্যাচগুলো জিতছে এর কারণেই মূলত। তবে ছেলেটা যদি আর কয়েকটা ওভার টিকে যেতো, তাহলে এই ২০০ রান ১৫ ওভারে চেজ হয়ে যেতো।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png