ঘরের মাঠে বড়ো ব্যবধানে হার!

in আমার বাংলা ব্লগ4 days ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000076658.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটা পোস্ট শেয়ার করে নেবো। গতকাল আইপিএল আরো একটা ম্যাচ ছিল কলকাতা আর হায়দরাবাদ এর মধ্যে। এই ম্যাচটা কলকাতার ইডেন গার্ডেন এর মাঠে হয়েছে। কলকাতার এটা একটা বড়ো আশা ছিল যে, ঘরের মাঠে ম্যাচটা জিতবে। এর আগেও কিন্তু, মানে বিগত বছরগুলোতে খেলা হলেও ম্যাচ জিতেছিল। কিন্তু এই বছর সবদিক থেকে কলকাতার টিমের পুরো খারাপ অবস্থা। এই পিচটা অনেক সুন্দর ছিল, অর্থাৎ রান করার মতো উপযুক্ত ছিল। আর এইসব পিচে কিন্তু রান করার জন্য যেমন ভালো, আবার চেজ করার জন্যেও অনেক ভালো।

টস জিতেছিল কলকাতা এবং তারা আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলো। আর এটাই স্বাভাবিক, বর্তমানে বেশিরভাগই টস জিতে আগে ব্যাটিং করতে চায় না। টার্গেট ভালো খেলা যায় এই ধরণের পিচে। ব্যাটিং পারফরম্যান্স দারুণ ছিল হায়দরাবাদ এর। তাদের একটা টার্গেট ছিল যে, যদি ২০০+ রান করতে পারি, তাহলে একটা মজবুত লড়াই করা যাবে। আর ক্রিকেটে একটু থ্রিলার ম্যাচ না হলে ভালো লাগে না। হেড আর অভিষেক পুরো তুলকালাম শুরু করে দিয়েছিলো। অভিষেক এর এমনিতেও ফর্ম জিরো, কিন্তু মাঝেমধ্যে এমনভাবে শুরু করে যে, রানের বন্যা বয়ে যায়। এদিকে জীম্বাবুয়ের এক বোলার উইকেট নিয়েছে ভালো, কিন্তু মার খেয়েছে প্রচুর।

শুধু ওর কথা বললে ভুল হবে, প্রতিটা বোলার প্রচুর মার খেয়েছে। কারণ হেড আর অভিষেক পাওয়ার প্লে ওভারে ভীষন মেরেছে। দুজনেই ২১ টা বল খেলেছে আর দুজনেই পার্টনারশিপ ৯৪ করেছিলো, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে তাদের হাফ সেঞ্চুরি হলো না। খুব কাছে গিয়ে আউট হয়েছে। যাইহোক, পাওয়ার প্লে ওভারে যা করার করে দিয়ে গেছিল দুইজন। এরপরে ক্লাসেন, নিতিশ সুন্দর পারফরম্যান্স করেছিলো। ৮ ওভারে যেখানে ১২০ দেখেছিলাম, সেখানে ভেবে নিয়েছিলাম ২৫০ এর কাছে চলে যাবে। যাইহোক, তাও অনেক রান অর্থাৎ ২২৬ রানের মতো করেছিলো। এরপরে কলকাতা ব্যাটিং করতে নামলে তারাও শুরু যথেষ্ট ভালো করেছিলো।

অ্যালেন আর রঘুবংশী দুইজন ভালো ব্যাটিং করে যাচ্ছিল। রাহানে খুবই বাজে খেলে যাচ্ছিল এবং সেক্ষেত্রে মাত্র ৮ করে আউট হয়ে যায়। রঘুবংশী ভালো ব্যাটিং করতে লাগলে, মাঝে রান নেওয়ার সময় কিছু ভুল বোঝাবুঝি হয় গ্রিন এর সাথে। কারণ গ্রিন একদিকে ক্রস করে ফেলে, কিন্তু রঘুবংশী আর পৌঁছাতে পারেনি। যদিও এখানে গ্রিন এর ভুলটা ছিল, একপ্রকার দুইজনের ভুল বোঝাবুঝি ছিল এটা। তবে গ্রিন মাঠের বাইরে চলে গিয়েছিলো আর রঘুবংশীকে সুযোগ দিয়েছিলো, কারণ সে সেট হয়ে গেছিল। যাইহোক, এটা একটা ভালো উদাহরণ ছিল গ্রিন এর। কিন্তু একা ছাড়া আর কারো ব্যাটিং ভালো ছিল না। ফলে রান মাঝপথে থেমে যায়।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  

High-Yield Curation by @steem-seven

Your content has been supported!


Maximize your passive income!
Delegate your SP to us and earn up to 0.45 STEEM / 1000 SP.

Click here to see our Tiered Reward System

Vote Proposal 100Vote Witness @seven.witMeet Speak on Steem

We are the hope!

S7VEN Banner

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.064
BTC 69718.75
ETH 2151.03
USDT 1.00
SBD 0.47