শেষ ওভারের নাটকীয়তা!
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটা পোস্ট শেয়ার করে নেবো। গতকাল আইপিএল এর আরেকটি ম্যাচে মুখোমুখি হয়েছিলো বেঙ্গালুরু আর মুম্বই। এই ম্যাচটা বেঙ্গালুরুর জন্য অনেকটাই গুরুত্বপূর্ন ছিল, কারণ এই ম্যাচে জেতাটা তাদের জন্য বিশেষ। নাহলে নেট রান রেট বেশি থাকলেও মূল পয়েন্ট থেকে হারিয়ে যাবে আর পেছনের টিম আগে চলে আসবে। গত পর পর দুটো ম্যাচে হেরে গিয়ে অনেকটাই প্রবলেম হয়েছে। এদিকে মুম্বই এর অবস্থা খুবই খারাপ, কারণ পর পর ম্যাচ হেরেই চলেছে। বর্তমানে আসলে আইপিএল ম্যাচে তেমন কোনো মজা পাওয়া যাচ্ছে না। আসলে এই বছর মাত্র হাতে গোনা কয়েকটা টিম ছাড়া সব টিমের পারফরম্যান্স খারাপ।
বিশেষ করে কলকাতার অবস্থা করুণ, সাথে এখন মুম্বই। মুম্বই এর একটা বিষয় বুঝলাম না, প্রথমের দিকে এতো সুন্দর খেলে গেছে, যে তাদের প্রথম ৪ টিমের মধ্যে অবস্থান করার কথা। কিন্তু লাস্ট এর দিকে এসে এমন অবস্থা যে, টানা ম্যাচ হেরে গেছে।এই ম্যাচটা যদিও একটু কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে, কারণ রায়পুরের পিচে রান করাটা একটু কঠিন। একেবারে পুরো বোলিং পিচের ক্যাটাগরিতে না গেলেও ৭৫% বোলিং পিচের আওতায় পড়ে। গতকালের ম্যাচটা কারো ঘরের মাঠে হয়নি। সাধারণত এই পিচে আইপিএল ম্যাচ পড়ে না তেমন বললেই চলে। তবে যাইহোক, গতকাল টস জিতেছিল বেঙ্গালুরু এবং তারা মুম্বইকে আগে ব্যাটিং করতে পাঠিয়েছিল। মুম্বই ব্যাটিং শুরু করলেও মারাত্মক বোলিং চাপে পড়ে যায়।
বল সেভাবে কাটিং করতেই পারেনি। আর ভুবেনেশ্বর এর বোলিং লেন্থ কেমন, সেটা আমাদের কারো অজানা নয়। ওপেনে খুবই কড়া লেন্থে বল করে। এই ম্যাচেও ঠিক পুরো ধরাশায়ী করে রেখে দিয়েছে। রিকেলটন তো প্রথম ওভারেই মাঠের বাইরে চলে গিয়েছে। রোহিত যদিও একটু শুরু করেছিলো, কিন্তু ভুবেনেশ্বর এর বোলিং প্রেসারে বেশিক্ষণ টিকতে পারেনি। এদিকে শেফার্ড উইকেট তেমন না পেলেও দারুণ বোলিং করে দিয়েছিলো। কোনোমতে নমন ধীর আর তিলক ধীরে হলেও একটা ভালো পার্টনারশিপ গড়ে তুলেছিল। তবে এখানেও ভুবেনেশ্বর এর শিকার হয়ে গেলো তিলক। ভুবেনেশ্বর একাই ৪ ওভার আতঙ্ক সৃষ্টি করে দিয়েছিলো। উইকেট তো পুরো গিয়েছিলো আর সাথে রান একদম শুন্য বললেই ভালো হয়।
তবে যাইহোক, খুব বেশি একটা রান হয়নি। ১৬৬ রানের ইনিংস খেলা হয়েছিলো।বোলিং এর সাথে সাথে ফিল্ডিং সুন্দর করেছে। তবে এই ১৬৬ রান করতে গিয়ে বেঙ্গালুরুও হিমশিম খেয়ে গেছে। কোহলি ওপেন খেলতে এসে ১ বলে আউট হয়ে যায়। বোলিং খুবই সুন্দর হচ্ছিলো বলতে গেলে। বেথেল শুরু করলেও বেশিক্ষণ টিকতে পারেনি। ২৭ বল খেলে ২৭ রান। টি২০ ম্যাচে এই যে বলে বলে রান করা, এইটা সব থেকে বাজে। তবে সত্যি বলতে বেঙ্গালুরুর শুরুটা ভীষণ বাজে ছিল। হিসেবে এই ম্যাচ জেতার কথা মুম্বই এর। কারণ শুরুটা যেভাবে ছিল, তাতে প্রেডিকশন সেইটাই বলে। তবে এখানে একটা গুরুত্বপূর্ন ব্যাটিং উপহার দেয় ক্রুনাল পান্ডে। দ্রুততম ৭৩ রানের যে দুরন্ত ইনিংস ছিল, তা সবাইকে অবাক করে দিয়েছিলো। এ ব্যাটিং পারে ঠিকই, কিন্তু খুব একটা ভালো করে না। আজকের গুরুত্বপূর্ন ম্যাচে খেলে দিয়েছিলো।
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |





