অবিশ্বাস্য চেজ!

in আমার বাংলা ব্লগ8 hours ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000079224.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটা পোস্ট শেয়ার করে নেবো। গতকাল আইপিএল এর আরেকটি ম্যাচে মুখোমুখি হয়েছিলো রাজস্থান এবং দিল্লী। দিল্লির মোটামুটি যে পজিশন দেখছি তাতে এমনিতেও নক আউট ম্যাচে যাওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ বর্তমানে যে পয়েন্ট আছে, তাতে যদি আর ২-৩ টে ম্যাচ জিতেও যায়, তাহলেও নেট রান রেটে আটকে যাবে। নেট রান রেট এর অবস্থা খুবই খারাপ। তবে দিল্লি প্রথমের দিকে যেভাবে খেলছে, তাতে হিসেবে তাদের প্রথম ৪ এর মধ্যে থাকা উচিত। আর এদিকে রাজস্থানের অবস্থাও অনেকটাই বেহাল, কারণ এদের প্রথমের দিকে পজিশন ছিল এক নম্বরে। কিন্তু পরপর নেট রান রেট নিচের দিকে চলে এসেছে।

একদিকে তো পাঞ্জাব উপরে বসে আছে, কিন্তু লাস্ট ৩ টিমের পয়েন্ট এক লেভেলে চলছে। এখানে নেট রান রেটে কয়েকটা টিমের বিবেচনা হতে পারে। গতকাল এর ম্যাচটা হয়েছিলো জয়পুর এর পিচে। পিচটা সুন্দর ছিল, যথেষ্ট ভাল রান করার জন্য। যাইহোক গতকাল রাজস্থান টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলো। তবে এই পিচে রাজস্থান পরে ব্যাট করলে ভালো ফল পেতো, কারণ টার্গেট ভালো খেলা যায় এই পিচে। যাইহোক, প্রথমে ব্যাট করলেও ভালো একটা হাই স্ট্রং রান করতে হবে, এটাই মেইন বিষয়। রাজস্থান ব্যাটিং করতে আসলে ওপেনের দিকে তেমন ভালো করতে পারেনি, প্রথম ওভারেই যাইস্বল আউট হয়ে যায় এবং পরের ওভারে বৈভব একটা বাউন্ডারি মেরে আউট হয়ে যায়।

এক পর্যায়ে একটা বড়ো ধাক্কা লাগে যদিও। কিন্তু জুড়েল এবং পরাগ শক্ত করে ইনিংসটা ধরেছিলো। দুজনেই লম্বা একটা পার্টনারশিপ গড়ে তুলেছিল। তবে জুড়েল পরে আউট হয়ে গেলেও পরাগ বিচক্ষন ব্যাট করছিলো। একাই বলতে গেলে মাতিয়ে রেখেছিলো। রান রেট পড়তে দেয়নি একদমই। এখানে জাডেজার একটু উচিত ছিল দায়িত্ব নিয়ে ব্যাটিং করা, কারণ পরাগ এর সাথে এখানেই যদি আরেকটা ৫০-৬০ রানের পার্টনারশিপ হতো, তাহলে রান অনেকটাই হয়ে যেতো। তবুও শেষের দিকে এসে পরাগ আউট হয়ে গেলেও ফিনিশিং ছিল অসাধারণ, কারণ ডোনোভান নামের এক ব্যাটসম্যান লাস্ট ১৪ টা বলে ৪৭ রানের একটা ধামাকাদার ইনিংস খেলে দিয়েছিলো। যার ফলস্বরূপ রান ২০০ পেরিয়ে ২২৫ রান হয়েছিলো।

তবে এই রান এই পিচে যথেষ্ট নয়, কারণ এই পিচে বোলিং খুব একটা ভালো কাজ করবে না। ফলে ২৫০ হলে তাও সেটা অতিরিক্ত রান হিসেবে সামলানো যায়। যাইহোক, দিল্লী এই রান চেজ করতে নামলে ওপেনেই তো একপ্রকার রাজস্থানের বোলারদের নাজেহাল করে ছেড়ে দিয়েছিলো। যেকোনো বলেই পিটিয়ে যাচ্ছে। একপ্রকার এদের ব্যাটিং দেখেই বোঝা গিয়েছিলো, এই রান বেশিক্ষণ লাগবে না তুলতে। আর উইকেট তো ফেলতে পারেনি প্রথমের দিকে। নিশাঙ্কা আর রাহুল দুজনেই সমান তালে পিটিয়ে গেছে। এতে করে রানের ৬৫% এখানেই উঠে গিয়েছিলো। রান যা তুলে দিয়েছিলো, তাতে করে বাকিদের আর বেশি কষ্ট করতে হয়নি। ১৯ ওভারেই চেজ করে দিয়েছিলো। দিল্লী যদিও এখানে একটা ভালো পয়েন্ট পেয়েছে নেট রান সহ। কিন্তু মাইনাস কাটানো এখনও মুশকিল।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png