অচেনা স্টেশনের যাত্রী ( পর্ব ৩ )
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে নতুন গল্প "অচেনা স্টেশনের যাত্রী" এর তৃতীয় পর্ব শেয়ার করে নেবো। লোকটি মাথা নেড়ে বলল- না। ট্রেনের ঘোষণা হচ্ছে না কেন? জানি না। অরিন্দম জানালার বাইরে তাকিয়ে রইল, কিছুক্ষণ পর দূরে একটি আলো দেখা গেল। তারপর আরও কয়েকটি। একটি স্টেশন, কিন্তু অরিন্দম স্টেশনটির নাম দেখতে পাচ্ছে না। ট্রেন ধীরে ধীরে প্ল্যাটফর্মে ঢুকল, বাইরে আশ্চর্য নীরবতা। কোনো যাত্রী নেই, কোনো চা-ওয়ালা নেই। কোনো কুলি নেই। এমনকি স্টেশনের আলোও যেন বহুদিন ধরে ঠিকমতো জ্বলেনি। ট্রেন থামল, অরিন্দম জানালা দিয়ে প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে দেখল- একটি মরচে ধরা বোর্ড। সেখানে স্টেশনের নাম লেখা।
কিন্তু নামের জায়গাটা কালো রঙে মুছে দেওয়া।শুধু নিচে একটি সংখ্যা- ১৭, অরিন্দমের বুকের ভেতরটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল। ঠিক তখনই তার ফোনে একটি মেসেজ এল। অজানা নম্বর থেকে, মাত্র এক লাইন- নেমে পড়ো। তোমাকে অনেকদিন ধরে অপেক্ষা করানো হয়েছে। অরিন্দম মেসেজটির দিকে তাকিয়ে রইল। তার হাত কাঁপতে শুরু করেছে। কারণ মেসেজের নিচে যে সময়টি দেখাচ্ছে- ১১:৪৭ PM। কিন্তু তখন দুপুর, সে নিজের চোখকে বিশ্বাস করতে পারল না।মোবাইলের সময় ভুল? হতে পারে। কিন্তু পকেট ঘড়িটিও তো ১১টা ৪৭ মিনিটেই থেমে আছে। ঠিক তখনই ট্রেনের দরজা খুলে গেল। কেউ দরজা খুলল না, কোনো যাত্রীও নামল না। তবু দরজাটি নিজে থেকেই খুলে গেল।
অরিন্দম দাঁড়িয়ে আছে, তার সামনে সেই অচেনা প্ল্যাটফর্ম। হঠাৎ দূর থেকে একটি কণ্ঠস্বর ভেসে এল- অরিন্দম...সে জমে গেল। কেউ তার নাম ধরে ডাকছে। আবার- অরিন্দম... এবার কণ্ঠস্বরটি আরও কাছে। সে ধীরে ধীরে প্ল্যাটফর্মের দিকে তাকাল। কুয়াশার মধ্যে একজন মানুষ দাঁড়িয়ে আছে। কালো কোট, ধূসর টুপি। হাতে কালো ব্যাগ। অরিন্দমের বুকের ভেতরটা কেঁপে উঠল, গত রাতের সেই লোক। কিন্তু এবার লোকটির হাতে কোনো ব্যাগ নেই।ব্যাগটি তো অরিন্দমের কাছেই, লোকটি দূর থেকে তাকিয়ে হাসল। তারপর বলল- ব্যাগটা নিয়ে এসেছ? অরিন্দম কোনো উত্তর দিল না, লোকটি এবার ধীরে ধীরে এগিয়ে আসতে শুরু করল। এক পা...দুই পা...তিন পা...তারপর হঠাৎ থেমে গেল।চাবিটা আছে?
অরিন্দম নিজের পকেটের দিকে হাত দিল। চাবিটি এখনও সেখানে, লোকটি মাথা নাড়ল- ভালো। আপনি কে? অরিন্দমের গলা কাঁপছিল। লোকটি বলল- যে মানুষটা তোমাকে এখানে আসতে বারণ করেছিল। কিন্তু আপনি তো বলেছিলেন এই স্টেশনে নামতে না! লোকটি এবার অদ্ভুতভাবে হেসে উঠল। আমি বলেছিলাম? অরিন্দম চুপ। লোকটি আরও কাছে এসে বলল- তাহলে তুমি কেন নেমে গেলে? অরিন্দম স্তম্ভিত।আমি... এখনও তো নামিনি। লোকটির মুখের হাসি মিলিয়ে গেল। তাহলে...সে ট্রেনের ভেতরের দিকে তাকাল। তারপর খুব ধীরে বলল- তুমি যে ট্রেনে উঠেছিলে, সেটা কি এখনও চলছে? অরিন্দম পিছনে তাকাল।তারপর তার বুকের ভেতর যেন কেউ মুঠো করে ধরল।...
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |





