হাতির ম্যান্ডেলা ডিজাইন।। অরিজিনাল আর্টওয়ার্ক
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
আজকে আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করে নেবো। এই আর্ট করেছিলাম একটি ম্যান্ডেলা আর্ট এর সমন্বয়ে। অনেকদিন কোনো ম্যান্ডেলা ডিজাইন করা হয় না, তাই ভাবলাম আজকে একটা ম্যান্ডেলা ডিজাইন তৈরী করা যাক। এই ডিজাইন করেছিলাম একটা হাতিকে কেন্দ্র করে। এই আর্ট এর মাধ্যমে আমি ডিজাইন এর মধ্যে প্রকৃতি আর নান্দনিকতার একটা সুন্দর মেলবন্ধন ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলাম।
ম্যান্ডেলার ডিজাইন আসলে শুধু নকশার কাজ অর্থাৎ জ্যামিতিক নকশা বেশিই ব্যবহার করা লাগে। তবে এতে করে ম্যান্ডেলার ভারসাম্য এবং সৌন্দর্য বেশি পরিলক্ষিত হয়ে থাকে। এছাড়া এই আর্টে হাতিটিকে শুধু একটি প্রাণী হিসেবে নয়, বরং নকশার মাধ্যমে অলংকৃত এক প্রতীক হিসেবেও তুলে ধরার চেষ্টা করেছি। এই ধরণের আর্ট করতে হলে আসলে অনেক মনোযোগ দেওয়া লাগে, করার সময়ে মনে হয়, কোনো ধ্যান এর মধ্যে আছি। যাইহোক, এখন অঙ্কন এর মূল বিষয়ের দিকে চলে যাব।
🍁উপকরণ:🍁
| আর্ট পেপার |
|---|
| বোর্ড |
| স্কেচ পেন্সিল |
| কালার পেন |
| রাবার |
✔এখন অঙ্কন এর ধাপগুলো নিচের দিকে তুলে ধরা হলো---

▶️প্রথম ধাপে- স্কেচ পেন্সিল দিয়ে একটি সম্পূর্ণ হাতির দৃশ্য এঁকে নিয়েছিলাম। এরপর শুঁড়ের ওখানে একটি বৃত্তাকারে ম্যান্ডেলার ডিজাইন করে নিয়েছিলাম

▶️দ্বিতীয় ধাপে- হাতির পায়ের নিচে একটি অর্ধ বৃত্তাকার অঙ্কন করে তাতে বিভিন্ন প্রকারের ম্যান্ডেলার ডিজাইন করে নিয়েছিলাম।

▶️তৃতীয় ধাপে- কালো কালার পেন এর কালী দিয়ে সম্পূর্ণ হাতি এবং তার শুঁড়ের ওখানে যে ম্যান্ডেলার ডিজাইন করেছিলাম, তাতে কালী দিয়ে গাঢ় করে দিয়েছিলাম।

▶️চতুর্থ ধাপে- হাতির পায়ের নিচে যে অর্ধ বৃত্তাকার ম্যান্ডেলার ডিজাইন করেছিলাম, তাতে কালী করে দিয়েছিলাম। এরপর একটা ছোটোখাটো ডিজাইন এঁকে অঙ্কনটি এখানেই সমাপ্ত করেছিলাম।
আর্ট বাই, @winkles
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |





