মেঘলা সন্ধ্যায় অপরিচিতের আগমন ( পর্ব ২২ )

ChatGPT Image Dec 29, 2025, 01_50_53 PM.png

Image Created by OpenAI

আপনাদের সাথে 'মেঘলা সন্ধ্যায় অপরিচিতের আগমন' গল্পের ২২ তম পর্ব শেয়ার করে নেবো। তো ছায়াটি তো সঞ্জয়কে যেকোনো মূল্যে এই চুক্তির প্রতিদান স্বরূপ কিছু দিতেই হবে বলে দাবি করে যাচ্ছে। আর সেটা হলো রক্ত। এখন যদি ডায়েরির শেষ পাতার লেখা অনুযায়ী বাঁচতে চায়, তাহলে সবকিছু স্বীকার করতে হবে। এখন সঞ্জয় মনে মনে ফিসফিস করে বলতে লাগলো যে, স্বীকার বলতে কি স্বীকার করব সেটাই তো বুঝলাম না। তখন অপরিচিত লোকটা বললো- তোমার বাবার সবথেকে বড়ো ভুল ছিল, নিজের ভয়কে স্বীকার না করা। ছায়াটি তো মাঝে মাঝে রেগে যাচ্ছে তাদের ফিসফিসানি কথা শুনে। ছায়াটি আবারো রেগে গিয়ে বললো- এতো কথা নয়, দ্রুত সিদ্ধান্ত নাও।

সঞ্জয় তখন হঠাৎ বুঝলো যে, এটা কোনো সত্তার লড়াই নয়। এটা ভয় আর সত্যের একটা লড়াই। যাইহোক, এরপর সঞ্জয় সামনের দিকে এগিয়ে গেলো, কিন্তু তার হাত-পা কাঁপতে লাগে। কিন্তু সে কথা বলছে একদম দৃঢ় কন্ঠস্বর এর মাধ্যমে। এরপর সঞ্জয় মন শক্ত করে বললো- আমি স্বীকার করছি সবকিছু অর্থাৎ আমি ভয় পেয়েছি। এই বাড়িকে, এই স্মৃতিকে এবং নিজেকেও। সেই সাথে সাথে ঘরের ভেতরে একটা বিকট আওয়াজ হলো, যেনো ঘরের মধ্যে একসাথে অনেকগুলো কাঁচ একসাথে পড়ে ভেঙে গেছে। ছায়াটি তখন হঠাৎ এক পা পেছনে চলে গেলো। সঞ্জয় এরপর বললো- আমি বাবার ভুলের দায় নিচ্ছি না, কিন্তু সত্যি জানার দায়িত্ব নিচ্ছি।....

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.31
JST 0.061
BTC 68885.47
ETH 2085.53
USDT 1.00
SBD 0.51