মেঘলা সন্ধ্যায় অপরিচিতের আগমন ( পর্ব ২০ )

ChatGPT Image Dec 29, 2025, 01_50_53 PM.png

Image Created by OpenAI

আপনাদের সাথে 'মেঘলা সন্ধ্যায় অপরিচিতের আগমন' গল্পের ২০ তম পর্ব শেয়ার করে নেবো। সঞ্জয় এর তো আসলে সবকিছু শোনার পরে অবস্থা খারাপ হয়ে যায়। তো এরপরে সঞ্জয় সেই ছায়াটিকে জিজ্ঞাসা করলো- আমি কি করলে এই চুক্তি শেষ হবে? এরপর ওখানে সেই অপরিচিত লোকটা বললো- যাকে এতক্ষণ প্রশ্নের ভিড়ে দেখেছি, সে এখন সবার সামনে এগিয়ে এলো। তার কন্ঠে যেনো একটা অদ্ভূত দৃঢ়তা আছে। এরপরে সেই ছায়াটি আবারো বললো- তোমার বাবা যে চুক্তিটা আমার সাথে করেছিলো, সেটা ভাঙা যায়। কিন্তু তার অনেক মূল্য আছে। তখন সঞ্জয় জিজ্ঞাসা করলো- কিসের মূল্য দিতে হবে?

ছায়াটি একটু হেসে বললো- মূল্য! মূল্য দিতে গেলে তো অনেক বড়ো কিছু দিতে হবে। আর রক্তের থেকে বড়ো মূল্য কি হতে পারে। ঘরের আলোগুলো সব যেনো স্লান হয়ে গেলো এবং সঞ্জয় এর এমন অবস্থা যে দেয়ালগুলো যেনো সব কাছে চলে এসেছে। সঞ্জয় তখন চিৎকার করে বললো- আমার বাবার ভুলের শাস্তি আমি কেনো ভোগ করবো? ছায়াটি তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললো- কারণ তুমি তার উত্তরাধিকার। সঞ্জয় এর মাথায় তো সব ঘুরপাক খেতে লাগলো অর্থাৎ বাবার মুখ, মায়ের অসুস্থতা, হঠাৎ শহরে চলে যাওয়া ইত্যাদি সবকিছুর মানে যেনো পরিষ্কার হচ্ছিলো। সঞ্জয় তখন সেই অপরিচিত লোকটির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো- আপনি সবকিছু জানতেন?....