মেঘলা সন্ধ্যায় অপরিচিতের আগমন ( পর্ব ১৮ )
Image Created by OpenAI
আপনাদের সাথে 'মেঘলা সন্ধ্যায় অপরিচিতের আগমন' গল্পের ১৮ তম পর্ব শেয়ার করে নেবো। তো ছায়াটি ধীরে ধীরে যখন তাদের দিকে এগিয়ে আসতে লাগলো, তখন একটা অন্ধকার যেনো চারপাশের আলোকে গ্রাস করে নিতে লাগলো। এরপর ছায়াটি সঞ্জয়কে বললো- তোমার বাবা আমার কাছে সময় চেয়েছিলো, কিন্তু তার বদলে আমাকে এই বাড়িতে ঢোকার অনুমতি দিয়েছিলো। সঞ্জয় তখন একটা অদ্ভূত সুরে চিৎকার করে বললো- কিসের জন্য? ছায়াটি উত্তর দিলো- তোমার জন্য। এরপর ধীরে ধীরে ঘরের ভেতরে হাওয়াটা যেনো হঠাৎ করে ভারী হতে লাগলো আর সেই সাথে সঞ্জয় এর মনে হতে লাগলো, তার পা যেনো মেঝেতে অদ্ভূতভাবে আটকে গেছে।
এরপর সেই লোকটা তার দিকে এগিয়ে এসে বললো- তোমার বাবা তাকে কিছু দিয়েছিলেন অর্থাৎ এই বাড়িতে আশ্রয়। আর তার বদলে অনেক বড়ো খেসারত দিতে হয়েছিলো অর্থাৎ তোমার মাকে ধীরে ধীরে কেড়ে নেওয়া হয়েছিলো। এই কথা শুনে সঞ্জয় সামনে যেনো সবকিছু অন্ধকার দেখতে লাগে অর্থাৎ তার মাথায় আর কাজ করছে না এইসব কান্ড শুনে। এরপর অধৌর্যের পরে চিৎকার করে জিজ্ঞাসা করলো- তাহলে আপনি কে? লোকটা একটা দীর্ঘশ্বাস ফেলে সঞ্জয়কে বললো- আমি সেই মানুষ, যাকে তোমার বাবা শেষ মুহূর্তে ডাকতে চেয়েছিলেন। কিন্তু ডাকতে পারেননি। ছায়াটি সেই মুহূর্তে থেমে গেলো এবং বললো- তুমি ফিরেছ মানেই সময় শেষ।....
