ট্রেনে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনা ( পর্ব ০১ )
Image Created by OpenAI
আপনাদের সাথে 'ট্রেনে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনা' গল্পটি শেয়ার করে নেবো। এটা গোরোখপুর স্টেশন এর কাহিনী। রাত তখন প্রায় ১২ টার কাছাকাছি। শহরের দিকের ব্যস্ততা ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসছে অর্থাৎ এত রাতে দোকান তেমন কেউ খুলে রাখে না। ট্রেন মোটামুটি যতক্ষণ চলে অর্থাৎ শেষ ট্রেন পর্যন্ত, ততক্ষণ তার আশেপাশে কিছু দোকান খোলা থাকে। তাছাড়া ১০ টার মধ্যে সব জায়গায় প্রায় দোকান বন্ধ হয়ে যায়। প্ল্যাটফর্ম এর উপরেও যাত্রী সংখ্যা তেমন নেই, কারণ এত রাতে লোকজন কয়জন থাকে আর। তাছাড়া লাস্ট ট্রেনে যায় অর্থাৎ যারা দূরে দোকান নিয়ে বসে আর হাতে গোনা কয়েকজন চাকরি করে বাড়ি ফেরে তারা।
আর সেই সাথে হলুদ আলোয় যেনো প্ল্যাটফর্ম দেখে অদ্ভূত মনে হচ্ছিলো অর্থাৎ যেনো এটা কোনো স্টেশন নয়, অদ্ভূত একটা প্রতীক্ষার স্থান। পরেশ ট্রেনের সামনে দাঁড়িয়ে ছিল আর ওই রাতের শেষ ট্রেন ছিল ওইটা, আর সেই হিসেবে ট্রেনটি তার জন্য একটু বিশেষ ছিল। পরেশ যখন প্ল্যাটফর্ম-এ আসা লাস্ট ট্রেনে উঠলো, তখনই তার মনে একটা অদ্ভূত অনুভূতি হতে লাগলো অর্থাৎ তার মনে হলো দূর থেকে কেউ যেনো তাকে দেখছে। পরেশ দূরে চারিদিকে কয়েকবার তাকালো, কিন্তু কেউ ছিল না। শুধু ঠান্ডা হাওয়া আর ট্রেন চলার শব্দ।....
