মেঘলা সন্ধ্যায় অপরিচিতের আগমন ( পর্ব ২৩ )
Image Created by OpenAI
আপনাদের সাথে 'মেঘলা সন্ধ্যায় অপরিচিতের আগমন' গল্পের ২৩ তম পর্ব শেয়ার করে নেবো। তো এরপর সঞ্জয় নিজের ভয়কে সবদিক থেকে স্বীকার করলো ছায়াটির কাছে। তো এরপর সেই অপরিচিত লোকটা ফিসফিস করে সঞ্জয়কে বললো- এখনো সবকিছু শেষ হয়নি, এখনো বাকি আছে অর্থাৎ তোমার রক্ত। সঞ্জয় তখন লোকটার কথা মনে করে ডায়েরির কোনায় ধারালো অংশ দিয়ে আঙুলের এক কোণে কেটে এক ফোঁটা রক্ত মেঝেতে ফেলে। ওই মুহূর্তে মেঝে ফেটে যায় এবং কালো ধোঁয়া বের হতে লাগে। ছায়াটি চিৎকার করে বলে উঠলো- তুমি নিয়ম ভেঙেছো। কিন্তু ছায়াটির কন্ঠে সেই আগের মতো হুঙ্কার ভরা শব্দ নেই।
সঞ্জয় তখন চোখ তুলে তাকালো এবং ছায়াটিকে বললো-এই বাড়ি আমার স্মৃতির, তোমার আশ্রয় এর জন্য নয়। ছায়াটি ধীরে ধীরে যেনো বিলীন হয়ে যেতে লাগলো অর্থাৎ যেমনটা কুয়াশা কেটে যাওয়ার সময় মনে হয়, তেমনটা। এরপর সবকিছু যেনো নিস্তব্ধ হয়ে গেলো। সবকিছুর শেষে সঞ্জয় হাঁপাতে হাঁপাতে যখন ঘরের ভেতরে বসে পড়লো, তখনও অপরিচিত লোকটা যেনো শান্ত নেই। সে জানালা দিয়ে বাইরের দিকে তখনও তাকিয়ে আছে অদ্ভূতভাবে। লোকটা তখন সঞ্জয়কে বললো- সবকিছু শেষ হয়ে যায়নি এখনও। সঞ্জয় লোকটির দিকে হঠাৎ ঘুরে তাকানোর মতো তাকিয়ে বললো- কেনো?....
