মেঘলা সন্ধ্যায় অপরিচিতের আগমন ( পর্ব ২১ )
Image Created by OpenAI
আপনাদের সাথে 'মেঘলা সন্ধ্যায় অপরিচিতের আগমন' গল্পের ২১ তম পর্ব শেয়ার করে নেবো। তো সঞ্জয় যখন অপরিচিত লোকটিকে জিজ্ঞাসা করলো- আপনি সবকিছু জানতেন তাহলে? লোকটি মাথা নাড়া দিয়ে বললো- আমি তো এই চুক্তির প্রধান সাক্ষী ছিলাম। এরপর সঞ্জয় লোকটিকে বললো- আপনি যদি সবকিছু জানতেন, তাহলে আপনি বাবাকে কেনো আটকাননি। এরপর লোকটা নিজেকে নিজের কাছে অনেক অপরাধবোধ করতে থাকে। এরপর লোকটা সঞ্জয়কে আরো বললো যে, আসলে আমি খুব ভয় পেয়েছিলাম আর ওরা ভয় পেলে আরো শক্তিশালী হয়ে ওঠে। ছায়াটি অনেকক্ষণ ধরে এদের কথাবার্তা শুনে আরো রেগে যায়। শেষে গর্জন করে উঠলো এবং বললো- কি করবে, দ্রুত সিদ্ধান্ত নাও।
হয় বাড়ি আমাকে দিয়ে দাও, নাহলে নিজের রক্ত দিতে প্রস্তুত হও। ছায়াটি তখন রাগের মাথায় এটা ওটা বলেই যাচ্ছে। সঞ্জয় তখন তার অবস্থা দেখে ভীষণ ভয় পেয়ে যায়। এরপর সঞ্জয় ওখান থেকে পেছনের দিকে সরে আসে। এরপর সেই ডায়েরিটা সঞ্জয় তার পায়ের কাছে পড়ে থাকতে দেখলো। সঞ্জয় ডায়েরিটা আবার হাতে তুলে নিলো। এই ডায়েরির শেষ পাতার উল্টো দিকে আরো একটা লেখা ছিল, যেটা সঞ্জয় ভালো করে দেখেনি। এই শেষ পাতায় লেখা ছিল আরো একটা গোপন কথা অর্থাৎ- চুক্তি যদি ভাঙতে হয়, তাহলে সাক্ষী, রক্ত এবং নিজের ইচ্ছে থাকা লাগবে। এখন যদি সঞ্জয় বাঁচতে চায়, তাহলে ভয় না পেয়ে তাকে স্বীকার করতেই হবে। .....
