মেঘলা সন্ধ্যায় অপরিচিতের আগমন ( পর্ব ১৭ )

ChatGPT Image Dec 29, 2025, 01_50_53 PM.png

Image Created by OpenAI

আপনাদের সাথে 'মেঘলা সন্ধ্যায় অপরিচিতের আগমন' গল্পের ১৭ তম পর্ব শেয়ার করে নেবো। তো সঞ্জয় পর্দা সরিয়ে ছায়াটিকে দেখে প্রথমবার চমকে যায়। ছায়াটা মূলত মানুষের মতোই দেখতে ছিল, কিন্তু মুখটা দেখতে পাচ্ছিল না আর। তবে তার দুটো চোখ অদ্ভূতভাবে বোঝা যাচ্ছিল। যাইহোক, এরপর ছায়াটি বললো- তুমি দেরি করেছো সঞ্জয়! এই কন্ঠস্বর যেনো একদম অদ্ভূত ধরণের ছিল অর্থাৎ একসাথে অনেকগুলো কন্ঠস্বর শোনা গেলো। তখন ওই লোকটি সামনের দিকে অর্থাৎ ছায়ার সামনে এগিয়ে গেলো এবং বললো- আমার সঙ্গে ওর বাবার চুক্তি ছিল, ওর সঙ্গে নয়। লোকটার কথা শুনে ছায়া হেসে ফেলে এবং বলে- চুক্তি যেই করুক, করেছে তো বংশের একজন।

ফলে চুক্তি হিসেবে বংশ থেকে বংশ বহন করে চলে। সঞ্জয় এর মাথায় তখন সবকিছু এদিকে ওদিকে বিষয়গুলো এলোমেলো হয়ে যাচ্ছে। সঞ্জয় এইসব এর কিছু বুঝে ওঠার আগেই তার সামনে একটা দৃশ্য ভেসে উঠলো- সঞ্জয় এর বাবা এই ঘরে দাঁড়িয়ে এবং হাতে কাগজ। সেদিনও একই রকম মেঘলা সন্ধ্যা। সঞ্জয় হাঁপাতে লাগলো এবং মনে মনে ভাবছে যে, আমি এইসব কেনো দেখছি! তখন ওই লোকটা তাকে বললো- কারণ এই বাড়িই তোমাকে সবকিছু মনে করিয়ে দিচ্ছে। এরপর সেই ছায়াটি ধীরে ধীরে আরো সামনের দিকে এগিয়ে এলো এবং তখন যেনো চারপাশের আলো এক ভয়ানক অন্ধকারে গ্রাস করে নিচ্ছে।.....

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.059
BTC 67276.05
ETH 2041.19
USDT 1.00
SBD 0.48