মেঘলা সন্ধ্যায় অপরিচিতের আগমন ( পর্ব ২ )

ChatGPT Image Dec 29, 2025, 01_50_53 PM.png

Image Created by OpenAI

আপনাদের সাথে 'মেঘলা সন্ধ্যায় অপরিচিতের আগমন' গল্পের দ্বিতীয় পর্ব শেয়ার করে নেবো। তো এরপরে গ্রামের ভেতরে অর্থাৎ ওই বাংলো বাড়ির একজন লোকের আবির্ভাব হলো, যার নাম সঞ্জয় দত্ত। এরপর সে জানায় যে দীর্ঘ ১২ বছর পরে আমি এই গ্রামে অর্থাৎ এই বাড়িতে ফিরে এসেছি। শহরের চাকরি, সবদিক ব্যস্ততা সামলে হঠাৎ করেই এই গ্রামটা যেনো আমাকে আবার ডাক দিয়েছিলো। তবে এটা উকিল এর চিঠির মাধ্যমে আসতে হয়েছে। এটা সঞ্জয় এর বাবার শেষ অবশিষ্ট সম্পত্তি ছিল অর্থাৎ এই দত্ত বাড়িটা। এখানে কিছু কাগজপত্র সাইন করতে হবে বলে উকিল জানায় তাকে।

তবে বাস্তবে সঞ্জয় এখানে কাগজপত্রে সাইন করতে আসলেও যেনো তাকে এখানে ডেকে এসেছিল একটা অন্যরকম অনুভূতির টানে। যেনো বহু বছরের পুরোনো কোনো স্মৃতি বা অজানা প্রশ্ন তাকে বারবার হাত ছানি দিতে থাকে। এছাড়া এই দত্ত বাড়িতে আসার পরের থেকে তার মধ্যে যেনো কেমন একটা অজানা ভয় কাজ করতে লাগে। সঞ্জয় যখন এই দত্ত বাড়িতে আসবে, ঠিক সন্ধ্যার একটু আগেই সে এসে গেট খুলে ভেতরে প্রবেশ করে। কিন্তু সবকিছুই কেমন যেনো একটা নীরবতায় আটকে গেছিল অর্থাৎ একটা টু শব্দও পর্যন্ত নেই। সঞ্জয় যখন দত্ত বাড়ির ভেতরে ঢুকে দোতলায় উঠলো, তখন তার চোখে পড়লো ধুলো জমা একটা কাঠের জানালা।....