হারিয়ে যাওয়া মানুষের রহস্য ( পর্ব ৯ )
Image Created by OpenAI
"হারিয়ে যাওয়া মানুষের রহস্য" গল্পের নবম পর্ব শেয়ার করে দেবো। তো সেই নদীর ঘাটের কাছে সবাই পৌঁছে গেছিল এবং সেখানে রাত প্রায় অর্ধেক এর পথে, এমন সময়ে সেই ঘাটে ছায়ার দেখা পেলো সবাই এবং সেই ছায়া সামনের দিকে এগিয়ে আসতে থাকে। ছায়া শেষমেষ একদম ঘাটের কিনারা বরাবর পৌঁছে যায়। ছায়াটিকে সবাই মোটামুটি দেখলো এবং ছায়া মানুষের মতো দেখতে লাগলেও আসলে তার কোনো মুখ নেই অর্থাৎ পুরো মুখমন্ডল শুন্যতায় ছেয়ে রয়েছে। এই কান্ড দেখে গ্রামের মানুষের মধ্যে তো অহেতুক একটা আতঙ্কের সৃষ্টি হয়ে গেছে। এইরকম অদ্ভূত ছায়া দেখে সবাই ভয়ে ছোটাছুটি করতে লাগে।
এরপর অর্জুন সবাইকে ডেকে বললো- এরা কোনো মানুষ নয়, আসলে রাহুলের মতো যারা অনেক আগেই হারিয়ে গেছিল, এইগুলো তাদের আত্মিক ছায়া কেবল। তারপরেও তারা সবাই ভয়ে নদীর ঘাটের থেকে সরে যেতে লাগলো । যাইহোক, এরপরে সেই আত্মিক ছায়াটি নদীর মাঝখানের দিকে হাত দিয়ে ইশারা করলো এবং ওই মুহূর্তেই সেখানে জলের উপরে কিছু ভেসে উঠতে দেখে। কিছুক্ষণ পরে বিষয়টা স্পষ্ট দেখতে পায় যে, এটা একটা মানুষের মৃত দেহ ভেসে উঠেছে। সবার মধ্যে তো নানা কথোপকথন শুরু হয়ে যায় অর্থাৎ এটা আমাদের রাহুল নয় তো! রাহুল মরে গেছে! ইত্যাদি নানা প্রশ্ন জাগতে থাকে তাদের সরল মনে।....
