মেঘলা সন্ধ্যায় অপরিচিতের আগমন ( পর্ব ১১ )

ChatGPT Image Dec 29, 2025, 01_50_53 PM.png

Image Created by OpenAI

আপনাদের সাথে 'মেঘলা সন্ধ্যায় অপরিচিতের আগমন' গল্পের ১১ তম পর্ব শেয়ার করে নেবো। তো এরপর সঞ্জয় সেই ডায়েরিটা খুলল এবং পরে ওই লোকটা তাকে বলেছিলো - তুমি একবার এই ডায়েরি খুলেছ, মানে আর তোমাকে পিছিয়ে আসার সুযোগ নেই। লোকটার গলার স্বর হঠাৎ শুনতে পেয়ে সঞ্জয় চমকে উঠেছিলো। এর ফলে হাত থেকে সেই ডায়েরিটা পড়ে যেতে যেতে রক্ষা পেলো। সঞ্জয় এরপরে ঘুরে পেছন ফিরে দেখে, লোকটা বসার ঘরের সামনে দাঁড়িয়ে আছে। আর অন্ধকারের মধ্যে লোকটার চোখ দুটো যেনো অদ্ভূতভাবে জ্বলছে। এরপর সঞ্জয় লোকটিকে জিজ্ঞাসা করলো- আপনি হঠাৎ করে এখানে কিভাবে আসলেন? ভয়ে তো আমার গলা শুকিয়ে গেছিল, কে না কে এই অন্ধকারে ডেকে উঠলো!

লোকটা শান্ত গলায় বলে উঠলো- এই বাড়িতে রাতের বেলা পথ হারানো সহজ এবং সাধারণ একটা ব্যাপার। যাইহোক, সঞ্জয় এরপর ডায়েরিটা হাত দিয়ে ভালোভাবে ধরে লোকটিকে বললো- আপনি আমাকে আমার বাবার ডায়েরি খুলতে বললেন কেনো? লোকটি ওখান থেকে সরে একটু কাছে এলো এবং মোমবাতির আলোয় লোকটির মুখ স্পষ্ট বোঝা গেলো। লোকটির চোখে-মুখে একটা ক্লান্তি, বিষণ্ণতার ভাঁজ পড়ে আছে, কিন্তু তার কোনো কিছুতে ভয় অনুভব হচ্ছে না। লোকটি সঞ্জয়কে বললো- আমি ডায়েরিটা খুলতে বলেছিলাম, কারণ সত্যটা তুমি ছাড়া আর কেউ জানার যোগ্য নয়।.....

Sort:  

আপনার লেখা গল্প গুলো
পড়তে এক প্রকার ভালোই লাগে প্রতি পর্বের জন্য অপেক্ষা করি,
কথাগুলো শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভকামনা ও শ্রদ্ধা রইল😊😊


আমি 'আফরিন' 'আমার বাংলা ব্লগ' কমিউনিটির একজন এক্টিভ মেম্বার প্রতিনিয়ত আমি অপেক্ষা করি আপনাদের মিনিংফুল একটা ব্লগ এর জন্য,পরবর্তী ব্লগ এর অপেক্ষায় থাকবো আমি প্রতিনিয়ত পড়তে ও লিখতে পছন্দ করি 🌸❤️

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.28
JST 0.048
BTC 66712.20
ETH 1956.00
USDT 1.00
SBD 0.50