ট্রেনে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনা ( পর্ব ৬ )
Image Created by OpenAI
আপনাদের সাথে 'ট্রেনে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনা' গল্পটির ষষ্ঠ পর্ব শেয়ার করে নেবো। তো এরপরে পরেশ লোকটার সাথে সেই নিস্তব্ধ এবং একপ্রকার ভুতুড়ে স্টেশনে নামলো। এরপর ট্রেন তার সময় অনুযায়ী চলে গেলো এবং চারিদিকে একটা নীরবতা নেমে এসেছে। ওখানে একটা বোর্ড ঘন কুয়াশার মধ্যে দিয়েও কেমন যেনো পরেশ এর চোখের সামনে দিয়ে ভেসে উঠেছে। বোর্ডে নামটা একটু অদ্ভূত ধরণের লেখা। এছাড়া ওই রাতে ঠান্ডা প্রচুর এবং আশেপাশে আর কেউ নেই। যাইহোক, বোর্ডে নাম লেখা ছিল- কালচক্র স্টেশন। কিন্তু এই স্টেশন বন্ধ সেটাও পাশে লিখে রেখেছে।
কিন্তু অদ্ভূত বিষয় হলো, যদি এই স্টেশন বন্ধ হয়ে থাকে, তাহলে তো এই স্টেশনে ম্যাপিং অনুযায়ী ট্রেন দাঁড়ানোর কথাই না। সেই লোকটা আবারো পরেশ এর সামনে এসে বললো- এখানে সময় এগোয় না, এখানে মানুষ নিজের সত্যের মুখোমুখি হয়। পরেশ লোকটার কথা শুনে রীতিমত অবাক হতে থাকে। পরেশ পরে এইটুকু বুঝতে পারে যে, সে কোনো স্বাভাবিক জায়গায় নেই। পরেশ তখন স্টেশন এর ভেতরে প্রবেশ করলো এবং দেখলো সেখানে বেঞ্চ-এ অনেক লোকজন বসে আছে। কিন্তু কেউ কোনো কথা বলছে না, কারো চোখে কোনো অনুভূতি নেই। একটানা সামনের দিকে চেয়ে বসে আছে, যেনো মৃত ব্যক্তির মতো।.....
