ছোটো ছোটো পরিবর্তনের দ্বারা বড়ো সাফল্য পাওয়া যায়

file_000000004cb8720b9ff2382f5b47837c.png

Image Created by OpenAI

আমরা অনেক সময় কাজ করতে করতে বা অন্য যেকোনো কিছু করতে করতে ভেবে বসি যে, সাফল্য পেতে হলে জীবনে অনেক বড়ো কিছু করা উচিত বা করতে হবে। যেমন- জীবন বদলাতে হবে, আগের পুরোনো অভ্যাস ছাড়তে হবে ইত্যাদি। কিন্তু আসলে এইভাবে কিন্তু সাফল্য সবসময় আসে না, কারণ এটা কোনো স্বাভাবিক পদ্ধতি নয়। আসলে সঠিক পদ্ধতি বলতে অন্যটা বোঝায় অর্থাৎ বড়ো বড়ো সাফল্যের পেছনে ছোটো ছোটো পরিবর্তন এর একটা বড়ো ধারাবাহিক প্রভাব রয়েছে। উদাহরন হিসেবে যদি বলি, তাহলে- আমি বা আপনি যেই হই না কেন, যদি পড়াশোনার বিষয়ে মাত্র ১০ মিনিট বেশি কাজ করি, তাহলে এর প্রভাবটা এখন খুব সাধারণ মনে হলেও ৬ মাস বা ১ বছর পরে এর প্রভাবটা বোঝা যায় ।

এটার একটা বিরাট পরিবর্তন নিজের মধ্যে লক্ষ্য করতে পারবেন। সেইরকম প্রতিদিন একটু একটু করে কিছু শেখা মানেই হলো নতুন স্কিল এর সাথে পরিচিত হওয়া। এইগুলো ছোটো ছোটো খুব সাধারণ মনে হয় এবং নিজের কাছেও অনেক সময় অস্বাভাবিক লাগতে লাগে। কিন্তু আসলে এটা সময়ের সাথে সাথে আমাদের অসাধারণ ফল তৈরী করে থাকে। মূলত আমাদের সবকিছুই একটা অভ্যাসের মধ্যে দিয়ে তৈরী হয়। যেমন- খারাপ অভ্যাসের মাধ্যমে যেমন আমাদের ভবিষ্যত নষ্ট হয়, তেমন ভালো অভ্যাসের মাধ্যমে আমাদের জীবন বদলে দিতে পারে।