আদৌ হবে কি?

in আমার বাংলা ব্লগ2 days ago

27937.jpg
source

অথচ ওরা সবাই স্থানীয় ছোট ভাই! এমনকি ওই দিন মিছিলে আমার নিজের সহোদর এবং মামাতো ভাই স্বয়ং উপস্থিত ছিল।

আজ তো সেই দিন কেটে গেছে, সবাই এখন যে যার মতো করে নিজের আসল চেহারায় ফিরতে ব্যস্ত।
বাহ্ চু-দি-র ভাই বাহ্।
ব্যাপারটা দারুণ না, আসলেই দারুণ।

অথচ এসবের এখনো বিচার হয়নি!

রাজনৈতিক বুদ্ধিবেশ্যারা, তোমরা এই নিরীহ ছেলেপেলেদের রক্তের ওপর ভর করেই এখন ক্ষমতার তুলতুলে গদিতে বসছো!

সুতরাং জ্ঞান একটু কম বিতরণ কইরো?

উপরোক্ত কথাগুলো আসলে অভিমানেই বলে ফেললাম। গত কয়েকদিন ধরে দেখছি, সবাই যেন সবকিছু ভুলতে বসেছে। কী একটা অবস্থা, তাই না! আর জ্ঞান বিতরণ করছে।

সবই স্বার্থ আর ধান্দার খেলা; যে বোঝে, সে সহজেই বুঝতে পারে। আর যে বোঝে না, সে শুধু অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আমিও হয়তো অবুঝের তালিকায়, কিছুই বুঝি না— শুধু চুপচাপ তাকিয়ে থাকি।

ছোট ভাইটার পিঠে, হাতে, কাঁধে বারবার পুরনো ব্যথা ভেসে ওঠে। ও তো নিজের হাতে আইন তুলে নেয়নি, ও বিচার চেয়েছে, আমিও চাই।

তবে সেই বিচার আদৌ হবে কি?
কে জানে তা!