কান কথা

in আমার বাংলা ব্লগ7 hours ago

24055.jpg
source

বছর ছয়-সাতেক আগে থেকেই স্বপ্ন দেখতাম, স্থানীয় এলাকার উদীয়মান প্রগতিশীল তরুণরা একত্রে থাকার চেষ্টা করব এবং নিজ এলাকার ভবিষ্যৎ নিয়ে যৌক্তিক ভাবনাচিন্তা সকলে মিলে করব।

বলতে পারেন, মেসেঞ্জার গ্রুপ খোলার প্রথম ভাবনাটা আমার মাথা থেকেই উদয় হয়েছিল, যা বাস্তবায়ন করেছে খুব কাছের পরিচিত ছোট ভাই। তবে গ্রুপটা এখন কারও একার না, গ্রুপটা সার্বজনীন।

এটা সত্য, গ্রুপের পেছনে অনেকের নানারকম ত্যাগ আছে, যা কোনোভাবেই অস্বীকার করা যাবে না। তাছাড়া একত্রে থাকার এটাই আসল সৌন্দর্য।

তার থেকেও বড় অপ্রিয় সত্য হলো—সবকিছু সাবলীলভাবেই চলছিল। অনেকেই অনেক সময় গ্রুপে এসেছে, আবার অনেকেই গ্রুপ থেকে চলেও গিয়েছে। এটাও মনে করি, আবার অনেকেই গ্রুপে আসবে কিংবা নাও আসতে পারে।

ভণিতা পছন্দ করি না, যা বলি ভীষণ সোজাসাপ্টা। মতভেদ থাকুক, এটা কাম্য; তবে কারও সঙ্গে বিরোধ না হোক।

সেদিন স্থানীয় এলাকার প্রশাসনিক অফিসে যাওয়া পর্যন্ত গ্রুপের কার্যক্রম সব ঠিকঠাক ছিল। একটা বিষয় খেয়াল করে দেখলাম—ঐ দিন থেকেই মূলত গ্রুপের কার্যক্রম নিষ্ক্রিয় হতে শুরু করেছে।

কেন এই নাজুক অবস্থা—এ নিয়ে বিন্দুমাত্র সমালোচনা করছি না। তর্কেও যাব না। ভুলের ঊর্ধ্বে কেউ নয়। কাউকে আর গ্রুপ থেকে হারাতে চাই না; বরং সবাইকে আঁকড়ে নিয়ে এগিয়ে যেতে চাই।

আসলে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে গ্রুপের সদস্যরা বহুভাবেই ব্যবহার হয়েছে। অনেকের পাশা খেলার গুটি হয়েছে। সদস্যদের দিয়ে অনেকে টুকটাক নিজেদের আখের গুছিয়ে নিয়েছে—থাক সেসব কথা।

আমি মনে করি, এটা আমাদের শিক্ষা।
এ যাত্রায় কী শিখলাম—এটাই মুখ্য বিষয়।

নিজেদের যেমন সংশোধিত হবার আছে, তেমনটাই আহ্বান জানানোর আছে অন্যদের অনুপ্রাণিত করার জন্য।

সক্রিয় মানসিকতা পুনরুজ্জীবিত হোক, তবে তা উগ্রতা কমিয়ে, নিঃস্বার্থ মানসিকতা পোষণ করে।

যেহেতু বর্তমান প্রেক্ষাপট ভীষণ ঘোলাটে, তাই গত রাতে মেসেঞ্জার গ্রুপে সদস্যদের বলে দিয়েছি, আর যাই কর কারো কথায় অহেতুক কান দিয়ে নাচানাচি করিও না।

2154.png

2155.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.30
JST 0.052
BTC 71627.87
ETH 2109.34
USDT 1.00
SBD 0.48