অভিজ্ঞতার কথা।
রক্তদান নামক স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে বহুদিন থেকে যুক্ত আছি। প্রতিদিন সংগঠনের মেসেঞ্জার গ্রুপে ঢুকলেই যে পরিমাণ রক্তের চাহিদা আর মানুষের আকুতি দেখি, তা সত্যিই চিন্তার বাইরে।
সংকটময় সময়ে রক্তের জন্য মানুষ যেমন মরিয়া হয়ে ওঠে, তেমনি রক্তযোদ্ধারাও সব সময় প্রস্তুত থাকে রক্ত দিতে।
যারা প্রকৃত অর্থেই রক্তযোদ্ধা, তারা কখনো নিজের কথা ভাবে না। তাদের একটাই চিন্তা—যাকে রক্ত দিচ্ছে, সেই মানুষটি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে।
প্রতিদিন অন্তত একবার করে গ্রুপটিতে সময় দেওয়ার ফলে মানুষের আকুতি যেমন চোখে পড়ে, তেমনি মানবিক মানুষগুলোর নিরবচ্ছিন্ন কার্যক্রম দেখতেও দেখতেও অনেকটা অভ্যস্ত হয়ে গেছি।
তবে কিছু কিছু সময়ে রক্তযোদ্ধাদের নানা তিক্ত পরিস্থিতির মুখোমুখি হতে হয়। তারা তো টাকা-পয়সা চায় না, চায় শুধু একটু সম্মান—যেটা দিতে অনেক সময় মানুষ কার্পণ্যবোধ করে।
তবুও রক্তযোদ্ধারা কখনো হতাশ হয় না, কিংবা তাদের কার্যক্রম বন্ধ করে না। মানবসেবাই যেহেতু তাদের নেশা, তাই তারা সব সময় সজাগ ও প্রস্তুত থাকে মানুষের পাশে দাঁড়াতে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR





