মুগ্ধতা
আজকাল খুব একটা রাত্রিবেলা ঘুম হয় না। কেন হয় না তা জানি না। হয়তো আমার মতো অনেকেই এই সমস্যায় ভুগছে, আমিও তাদের ব্যতিক্রম নই।
তবে জায়গাভেদে সমস্যাগুলো একটু আলাদা। নিঃশব্দতা ভালো লাগে নতুবা জল্পনা-কল্পনার জাল বুনতে ইচ্ছে হয়, বিধায় জেগে থাকি।
আচ্ছা, বাকি অনেকের যে ঘুম হয় না, তাদের আসলে ঘাটতি কোথায়? ঘুমের বড়িও তো তাদের চিন্তার বোঝা কমাতে পারে না।
মাঝে মাঝে মনে হয়, সবার চিন্তা আমার কাঁধে এসে পড়ুক, তারপরেও সবাই শান্তিতে ঘুমাক। এই মুহূর্তে পৃথিবীর মানুষের শান্তি অনেক দরকার।
সবার চিন্তা কাঁধে নিয়েই শুধু থামতে চাই না, বরং সবার দুঃখ-কষ্ট, পাপ, অন্যায়, দোষত্রুটি, ঝুটঝামেলা—সব কাঁধে নিতে ইচ্ছে করে। কেন এমন অদ্ভুত ইচ্ছে করে, তার ব্যাখ্যা কখনও খুঁজে দেখার চেষ্টা করিনি।
তবে খুব করে চাই, সবার সুখ ব্যতীত অন্য সবকিছু নিয়ে নিজেকে নশ্বর করে দিতে।
পরিশুদ্ধ হোক সবাই, অনেকটা সদ্য জন্মানো শিশুর মতো। শিশুর প্রাণবন্ত হাসিতে যেমন মুগ্ধতা কাজ করে, তেমনটা মুগ্ধতার বড্ড দরকার পৃথিবীতে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR





