আলোকচিত্র

in আমার বাংলা ব্লগ3 days ago

মাঝে মাঝে মন খারাপ হওয়ার কোনো কারণ লাগে না। দমকা হাওয়ার মতো হঠাৎ করেই মনের গতিপথ পরিবর্তন হয়ে যায়।

যেহেতু প্রতিনিয়তই নিজের চিন্তা-চেতনা ও দৈনন্দিন জীবনের কার্যকলাপ আপনাদের সঙ্গে লেখার মাধ্যমে ভাগ করে নিই, ঠিক সেই জায়গা থেকেই ভাবছিলাম আজ কী ভাগ করা যায়?

অতঃপর মুঠোফোনটা ভালোভাবে ঘেঁটে দেখলাম, অনেকগুলো আলোকচিত্র জমা হয়ে আছে গ্যালারিতে। ছবিগুলো অবশ্য বিভিন্ন সময়ে তুলেছিলাম। আলোকচিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি নীল আকাশের অপরূপ সৌন্দর্য, সবুজ ধানক্ষেত, গ্রামীণ মানুষের কৃষিনির্ভর জীবিকার প্রতিচ্ছবি—এসবই।

ছবি তোলার হাত আমার বরাবরই অপরিপক্ক। তবে চেষ্টার কোনো কমতি রাখি না। যখনই এদিক-সেদিক ছোটাছুটি করি, দৃষ্টিনন্দন কোনো কিছু চোখে পড়ে, তখনই থমকে যাই আর সর্বোচ্চ চেষ্টা করি সেই মুহূর্তটা ক্যামেরাবন্দি করার জন্য।

ছবিগুলো যখন দেখছিলাম, তখন যেন মনের ভিতরের বৈরী আবহাওয়ার ঝড়ো বেগ কিছুটা কমে গিয়েছিল। তাই হয়তো টুকরো টুকরো কিছু কথা সংযোজন করে সেগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম।

অভিজ্ঞতার আলোকে একটা কথা বলি—সত্যিকার অর্থেই মন যদি কখনো খারাপ হয়ে থাকে, তাহলে চেষ্টা করুন প্রকৃতির কাছাকাছি একাকী থাকার। কিছুটা হলেও উপশম হবে।

তাহলে চলুন দেখে নেওয়া যাক ছবি গুলো।

24496.jpg

24477.jpg

24606.jpg

23924.jpg

23888.jpg

23925.jpg

23887.jpg

ধন্যবাদ সবাইকে।

2154.png

2155.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.059
BTC 66905.69
ETH 2022.98
USDT 1.00
SBD 0.49