নিরাপদ হোক যাত্রা।
এই যে এখন উৎসবের সময়, সবাই নাড়ির টানে বাড়ি ফিরে আসছে। যে যেভাবে পারছে, সেভাবেই ছুটে আসছে আপন নীড়ে। আকাশপথ থেকে শুরু করে সড়কপথ কিংবা পানিপথ—সব পথেই এখন শুধুমাত্র ব্যস্ততা।
কয়েক দিনের জন্য উৎসবের ছুটি চলছে। যেহেতু আর দুদিন পরে ঈদ, তাই যান্ত্রিক জীবন থেকে মুক্তির জন্য সবার এই ছোটাছুটি। তবে টুকটাক সমস্যা হয় হঠাৎ এই ছোটাছুটির মাধ্যমেই।
সব পথেই ব্যস্ততা—রাস্তায় প্রচুর গাড়ির জ্যাম। বাস, ট্রাক থেকে শুরু করে লঞ্চ কিংবা স্টিমারেও একই অবস্থা। পা ফেলানোর যেন কোনো জায়গা নেই। ঘণ্টার পর ঘণ্টা জ্যামে থেকেও সবাই বাড়ি ফিরতে চায় এই উৎসবের সময়ে।
হঠাৎ করে যান্ত্রিক শহর ফাঁকা হয়ে যায়, এজন্যই মূলত রাস্তাঘাটগুলোতে এমন ভিড় লেগেই থাকে। তারপরও কারো চোখেমুখে কোনো ক্লান্তি নেই—বাড়ি ফিরবে, সবার সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করবে—এটাই যেন চাওয়া।
এর মাঝেই আবার অনাকাঙ্ক্ষিত কিছু দুর্ঘটনা ঘটে যায়, বিশেষ করে সড়কপথগুলোতে। এমনিতেই রাস্তায় প্রচুর জ্যাম, তার ভেতরে আবার রাস্তা ভর্তি গাড়ি—স্পিড সর্বদা নিয়ন্ত্রণে থাকছে না। সব মিলিয়ে একেবারে যা-তা অবস্থা।
গতকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম দুর্ঘটনার সংবাদ। উৎসবের আনন্দ যেন মুহূর্তেই ফিকে হয়ে গেছে, যাদের সঙ্গে এমন ঘটনা ঘটেছে তাদের জন্য।
এত কিছুর পরেও বলতে চাই—সবাই নিরাপদে বাড়ি ফিরুক এবং উৎসবের আনন্দ সবার সঙ্গে ভালোভাবে ভাগাভাগি করুক, এটাই কাম্য। তাছাড়া উৎসবের সময় রাস্তাঘাটে বাড়তি নিরাপত্তা বড্ড দরকার।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR






Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
যেহেতু কমিউনিটির অ্যাডমিন ও মডারেটরদের সরাসরি যোগাযোগের কোনো উপায় জানি না, তাই এই কমেন্ট করছি।
আমার পোস্টটি দেখুন: https://steempro.com/@sazidur312/9e6add98201a6
দয়া করে রিভিউ করে বলবেন কি আমি কোথায় উন্নতি করতে পারি। ধন্যবাদ!