শেষরাতের ঘটনা।
সবে সেহরি খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ মুঠোফোনে পরিচিত এক ছোট ভাইয়ের কল চলে এলো। বাধ্য হয়েই কলটি রিসিভ করলাম।
অপর প্রান্ত থেকে ভেসে আসছিল করুণ আকুতি। বন্ধুরা মিলে ভোররাতে পার্শ্ববর্তী এলাকার একটি রেস্টুরেন্টে সেহরি খেতে গিয়েছিল। ফেরার পথে ঘটে যায় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা।
তিনজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে মেডিকেলে ভর্তি করানো হয়েছে। কখন, কীভাবে কত টাকা লাগবে—তা বলা মুশকিল।
প্রথমেই জানার চেষ্টা করলাম কোন মেডিকেলে ভর্তি করা হয়েছে এবং তার শারীরিক অবস্থা কেমন। তবে সেভাবে কিছু জানতে পারলাম না। কারণ পরিচিত সেই ছোট ভাইটি তখন ঠিকমতো কথা বলার অবস্থায় নেই।
ডিজিটাল ওয়ালেটে অল্প কিছু টাকা ছিল, সেটাই পাঠিয়ে দিয়ে তাকে আশ্বস্ত করার চেষ্টা করলাম। পাশাপাশি দ্রুত ওদের কাছে সশরীরে উপস্থিত হওয়ার বিষয়টিও নিশ্চিত করলাম।
পৃথিবীতে সবকিছুই অনিশ্চিত—কখন কী ঘটে যায়, তা কেউ বলতে পারে না। যেমন সেহরি খেতে যাওয়ার আগেও ওরা জানত না, এত ভয়াবহ কিছু তাদের জন্য অপেক্ষা করছে।
যাই হোক, আর কথা বাড়িয়ে লাভ নেই। ওদেরকে শুধু বললাম, “মাথা ঠান্ডা রাখো, সব ঠিক হয়ে যাবে।” আপাতত এ যাত্রায় বিপদ কেটে যাক—এটাই প্রার্থনা।
অবশেষে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে ওদের দেওয়া ঠিকানায় এই ভোরবেলায় যাওয়ার জন্য।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR





