বেয়াদব
সোজাসাপ্টা কথা বলতে গিয়ে যদি ‘বেয়াদব’ তকমা জোটে, তাতে খুব একটা আঘাত পাই না; বরং কখনও কখনও বিষয়টা উপভোগই করি। মানুষ হিসেবে আমার অপরাধ—আমি নাকি উৎকৃষ্ট মানের বেয়াদব।
সত্য কথা বলার অভ্যাস নতুন নয়, বরং বেশ পুরোনো। বলা যায়, বুদ্ধি হওয়ার পর থেকেই। আরও গভীরে গেলে—এটা আমার পারিবারিক শিক্ষা। কিন্তু সমসাময়িক সময়ে যখনই এই শিক্ষা বাস্তব জীবনের পারিপার্শ্বিকতায় প্রয়োগ করতে যাই, তখনই শুনতে হয় সেই চেনা শব্দ—‘বেয়াদব’।
চারপাশের মানুষের এক অদ্ভুত স্বভাব আছে। সে আসলে নিজের মতো করেই সবটা শুনতে চায়—যেটা তার কানে আরাম দেয়, মনকে তুষ্ট করে। কিন্তু তার জানার বাইরেও যে আরেকটা সত্য থাকতে পারে, অন্যরকম একটি দৃষ্টিভঙ্গি থাকতে পারে—সেটা মেনে নিতে যেন তার চিরকালীন অনীহা।
আচ্ছা বলুন তো, আপনাকে সুখী করার দায়িত্ব কি আমার? আপনার পছন্দমতো গুছিয়ে, গোঁজামিল দিয়ে কথা বলার দায় কি আমি নিয়েছি? নাকি আপনার আত্মসন্তুষ্টির কথা ভেবে আমাকে বারবার নিজের ভাষা বদলাতে হবে?
যদি এসব প্রশ্নের উত্তর ‘না’ হয়, তবে এত অহেতুক প্রত্যাশা কেন? প্রত্যেক মানুষই তার নিজস্ব জায়গা থেকে স্বাধীনভাবে মত প্রকাশ করবে—এটাই তো স্বাভাবিক এবং কাম্য।
সেই মতামত আপনার ভালো লাগতে পারে, খারাপও লাগতে পারে, এমনকি কখনও বিরক্তিকরও মনে হতে পারে। কিন্তু তাই বলে কি যাকে-তাকে ‘বেয়াদব’ তকমা দিয়ে দেবেন?
সোজাসাপ্টা বলা অপরাধ নয়। সত্য বলা দোষ নয়।
অস্বস্তি তৈরি হলেই তাকে বেয়াদব বলা—সেটাই বরং প্রশ্নের।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR





