বুঝলে বেটা।

in আমার বাংলা ব্লগ21 hours ago

24071.jpg
source

বুঝলে বেটা,

শুধুমাত্র সোজাসাপ্টা কথা বলার জন্য কতজনের যে শত্রু হয়ে গিয়েছি, তার কোনো হিসাব নেই। যদি কিছুটা তোষামোদ প্রবৃত্তি থাকত, তাহলে হয়তো তোমার বাবার বন্ধু কিংবা শুভাকাঙ্ক্ষীর অভাব হতো না।

অবাক হই না, বরং বিষয়গুলোকে দারুণভাবে উপভোগ করি। শহরে থাকার সময় কতজন যে প্রায়ই মুঠোফোনে কল দিয়ে যোগাযোগ করত কিংবা চেম্বারে সশরীরে দেখা করতে আসত, তা বলে শেষ করা কিছুটা কষ্টসাধ্য।

যেই না পেশা ছেড়ে দিয়েছি কিংবা চোখে চোখ রেখে ন্যায়–অন্যায়ের পার্থক্য করতে শিখেছি, নয়তো প্রতিবাদী সত্তাকে জাগ্রত করেছি— তখন থেকেই দেখছি নানা উপায়ে-অজুহাতে সবাই দূরত্ব বজায় রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করেছে।

সবাই আসলে শুনতে পছন্দ করে যেটা তারা শুনতে চায়, ঠিক সেটাই। তার বাইরে আর কিছু না।

তাহলে এতদিনের বন্ধুত্ব-পরিচয়— এসব কি সবই মিথ্যে?

প্রকৃত অর্থে বাস্তবতা এটাই— নিজের রাস্তা তো নিজেকেই মসৃণ করে নিতে হবে। কেউ কি আর কণ্টকাকীর্ণ পথে সঙ্গী হতে চায়?

তাহলে তোমার কী এত দরকার নিজের পথকে কণ্টকাকীর্ণ করার?

বিষয়টা কিছুটা জটিল। এর জন্য আগে প্রকৃত মানুষ হওয়ার চর্চা করতে হবে। তাহলেই তো আমার পরিস্থিতি অনুধাবন করতে পারবে।

তার আগে নয়।

2154.png

2155.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Coin Marketplace

STEEM 0.07
TRX 0.30
JST 0.056
BTC 73718.77
ETH 2312.79
USDT 1.00
SBD 0.51