সমীকরণ

in আমার বাংলা ব্লগyesterday

23072.jpg

বুঝলাম আপনি দূর দেশে থাকেন, মোটাদাগে অধিক শিক্ষার সনদপত্র নিজের ঝুলিতে আছে। তার মানেই যে সবকিছু জানেন কিংবা পুরোপুরি বোঝেন—এমন তো কোনো কথা নেই।

বাঙালির কিছু মুদ্রাদোষ থেকেই যায়, যা আসলে চাইলেও সে দূর করতে পারে না। হয়তো অবস্থান, কাল, পাত্রভেদে মুদ্রাদোষগুলো ক্রমাগতই ভাসমান হয়।

স্কাই রকেট থিওরি বোঝেন—যদি বোঝেন তাহলে ভালো, আর না বুঝলে শুধু অহেতুক তর্ক করবেন না। কেননা আপনার তর্কে কোনো কিছুই যায় আসে না।

সবকিছু আজকাল অনেকটা স্কাই রকেট থিওরির মতো হয়ে গিয়েছে; মুহূর্তে মুহূর্তেই সব দ্রুত পরিবর্তনশীল। এই আকাশে, এই পাতালে। প্রযুক্তিও আজকাল তেমনই হয়ে গিয়েছে। কেননা একটার পর একটা পরিবর্তন এসেই চলেছে।

প্রযুক্তির এই বিশ্বায়নের যুগে এসে ব্যাগভর্তি সনদপত্র কিংবা দূরদেশে থাকার গরম অনুভূতির উত্তাপ না ছড়িয়ে বরং শেখার মানসিকতাকে আরও উন্মুক্ত করুন।

জানা বা শেখার ক্ষেত্রে আসলে এত আত্মবোধ থাকলে চলে না। কেউই আমরা অধিক পণ্ডিত নই; সবাই শিখছি। এই সহজ বাক্য সহজভাবে বুঝলেই ভালো। তাছাড়া না বুঝলেও ক্ষতি নেই।

হ্যাঁ, এটা সত্য—ভালো একটি সচ্ছল চাকরি, উন্নত দেশে স্থায়ী বাসস্থান—এসব আপনাকে জীবনের চলতি পথে কিছুটা এগিয়ে রাখতে পারে। তবে এসবের সঙ্গে জানা বা শেখার আসলে বিশেষ কোনো পার্থক্য নেই।

হয়তো দূর দেশে থেকে আপনি জমকালো পরিবেশে যে তথ্য পাচ্ছেন, সেই একই তথ্য গাছতলায় দাঁড়িয়ে এই অধম বান্দা ঘাঁটাঘাঁটিতে বড্ড ব্যস্ত সময় পার করছে । এর বাইরে আর কিছুই না।

2154.png

2155.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

@shuvo35
আপনার এই 'সমীকরণ' বর্তমান সময়ের এক কঠিন বাস্তবতাকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। ডিগ্রি বা উন্নত দেশে বসবাস কখনোই জ্ঞানের শেষ কথা হতে পারে না। প্রকৃত শিক্ষা তো আসে বিনয় আর প্রতিনিয়ত শেখার মানসিকতা থেকে। আপনার
'স্কাই রকেট থিওরি'র উদাহরণটি এবং তথ্যপ্রযুক্তির এই যুগে শেখার যে সমঅধিকারের কথা বলেছেন, তা সত্যিই অনবদ্য।
অসাধারণ এই জীবনবোধ শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য শ্রদ্ধা ও শুভকামনা রইল।


আমি 'আফরিন সুলতানা 'একজন এক্টিভ মেম্বার, আর্টিকেল পড়তে ও লিখতে পছন্দ করি,
আপনার কাছে আমার এই কমেন্ট এর রিপলে প্রত্যাশা করি😊🌸

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.28
JST 0.048
BTC 71322.16
ETH 2054.24
USDT 1.00
SBD 0.50