হঠাৎ ঘন কুয়াশাচ্ছন্ন আবহাওয়া।
শীত এখন নেই বললেই চলে, গরম পড়তে শুরু করেছে। তারই মধ্যে সেদিন হঠাৎ করে সেহরি খেয়ে যখন ঘুমাতে যাচ্ছিলাম, তখন ভোরবেলার দিকে দেখি প্রচুর কুয়াশা পড়ছে।
এমনভাবে কুয়াশা নামছিল যেন ঝিরঝিরি বৃষ্টির মতো। কৌতূহলবশত খানিকটা বাইরে গিয়ে উঁকি দিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করলাম।
এখনও পর্যন্ত তেমন বৃষ্টিপাত হয়নি, তবে বাতাসে আর্দ্রতা বেড়ে গেছে। সম্ভবত সে কারণেই হঠাৎ এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
বাইরে হাফ হাতা গেঞ্জি পরে চারদিকে ঘোরাঘুরি করলাম, ভালোভাবে দেখার চেষ্টা করলাম। এমন কুয়াশা ভরা শীতকালেও পড়েনি। প্রচুর কুয়াশা, অথচ কোনো ঠান্ডা নেই!
এই কুয়াশার মধ্য দিয়েই পুরো গ্রামটা ঘুরে দেখার চেষ্টা করলাম। গ্রামের শেষ প্রান্তে গিয়ে মনে হচ্ছিল চারপাশে শুধু সাদা আর সাদা— অনেকটা মরুভূমির মতো। সামনে কিছুই দেখা যাচ্ছিল না; যতদূর চোখ যায় শুধু সাদা কুয়াশার চাদর।
শীত শেষ হওয়ার পরেও এমন আবহাওয়া দেখে শুরুতে কিছুটা অবাক হয়েছিলাম। পরে যখন ভালোভাবে বোঝার চেষ্টা করলাম, তখন বিষয়টাকে ভীষণ স্বাভাবিক মনে হয়েছে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR






চমৎকার একটি পোস্ট শুভ ভাই (@shuvo35) শীত বিদায়ের পর এমন ঘন কুয়াশার অভিজ্ঞতা সত্যিই বেশ অদ্ভুত এবং উপভোগ্য। আপনার বর্ণনায় গ্রামের সেই কুয়াশাঘেরা সাদা চাদরের দৃশ্যটি খুব সুন্দর ফুটে উঠেছে। ঋতু পরিবর্তনের এই সন্ধিক্ষণে এমন প্রকৃতির রূপ শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।