অসহ্যকর অবস্থা।

in আমার বাংলা ব্লগ13 hours ago

25350.jpg
source

গত কয়েকদিন ঝড়-বৃষ্টির কারণে গরমটা তেমন টের পাইনি। কিন্তু গতকাল রাত থেকেই যেন হঠাৎ করে গরম তার আসল রূপ দেখাতে শুরু করেছে।

এমনিতেই দেশে জ্বালানি সংকট চলছে। তার মধ্যে গতকাল সন্ধ্যায় মোটরবাইকে ফুয়েল নিতে গিয়ে প্রায় দুই ঘণ্টা পাম্পে দাঁড়িয়ে থাকতে হয়েছে—শেষমেশ সামান্য কিছু ফুয়েল পেয়েছি। প্রচণ্ড গরমে অবস্থা একেবারে নাজেহাল!

কোনোমতে বাসায় ফিরে একটু স্বস্তির আশায় গোসল করতে যাব, এমন সময় বিদ্যুৎ চলে গেল। ভাবছিলাম ঠান্ডা পানি দিয়ে একটু আরাম পাব, সেটাও আর হলো না।

এর মধ্যে নিউজ ফিড খুলে দেখি—জ্বালানি সংকট নাকি আরও বাড়তে পারে! গ্যাসের দাম তো আগেই বেড়েছে।

সব মিলিয়ে মনে হচ্ছে, মধ্যবিত্তদের ভোগান্তি যেন এক অন্তহীন চক্র। তাপমাত্রা দিন দিন বাড়ছে, দিনের বেলায় বাইরে বের হওয়াই দায়। আশেপাশে শুধু অসুস্থ হওয়ার খবরই শুনছি।

দুপুরে একটু ঘুমানোর চেষ্টা করছিলাম—কিন্তু ফ্যান থেকে যেন আগুন বের হচ্ছিল! শরীর ঠিক হওয়ার আগেই আবার এই অসহ্য গরম...

সত্যি বলতে, সবকিছু এখন ভীষণ বিরক্তিকর লাগছে।

2155.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

The sweltering heat can be really irritating. That feeling of being so hot that your blood feels like it's boiling is really uncomfortable. But I still want to remind you that you shouldn't take a cold shower immediately after you sweat. Even if the weather is hot, it's still unhealthy. You should wait until the sweat dries before you do so.

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.061
BTC 66930.51
ETH 2053.30
USDT 1.00
SBD 0.51