তেতো বাণী

in আমার বাংলা ব্লগ4 days ago

21314.jpg
source

কারণে-অকারণেই রক্তচক্ষুর শিকার বিপ্লবীরা। এরা শুধু মার খেয়েই ক্ষান্ত হয় না, বরং তুলতুলে নরম গদিতে ধোঁয়া পর্যন্ত উঠিয়ে ছাড়ে। বিশ্বাস না হলে চারদিকে একটু তাকিয়ে দেখুন, ইতিহাসের পাতায় একটু চোখ রাখুন। পৃথিবীতে আজ পর্যন্ত যত পরিবর্তন এসেছে, সবটাই বিপ্লবীদের মাধ্যমেই এসেছে।

তবে অপ্রিয় সত্য হচ্ছে—এই বিপ্লবীদের প্রতিনিয়ত ছত্রভঙ্গ করার জন্য স্বার্থান্বেষী সুবিধাবাদীরা সর্বদা সজাগ। অনেক সময় দাবার গুটির মতো এদের ব্যবহার করা হয়।

অন্যায়, দুর্নীতি, ফ্যাসিবাদী কার্যকলাপের বিরুদ্ধে যখনই বিপ্লবীরা আওয়াজ তোলে, তখনই যেন তাদের কণ্ঠ রোধ করে দেওয়ার চেষ্টা করা হয়। এমনকি ন্যায্য পাওনা ও দাবির ক্ষেত্রেও আওয়াজ তুললে টুঁটি চেপে ধরা হয়।

এই হচ্ছে বিপ্লবীদের বর্তমান অবস্থা। যতক্ষণ পর্যন্ত এদের প্রয়োজন হয়, সবাই ততক্ষণ খুব সূক্ষ্মভাবে এদের ব্যবহার করে। যেই প্রয়োজন শেষ, তখন সবাই এদের ছুড়ে ফেলে দেয়।

গতকাল থেকে সোশ্যাল মিডিয়াতে ঢুকতেই পারছিলাম না। বিপ্লবীদের ওপর যেভাবে নির্যাতন চালানো হয়েছে, তা দেখে অনেকটাই মানসিকভাবে ভেঙে পড়েছি।

রাষ্ট্রের কাছে বিচার চাইতে গিয়েছিল বিপ্লবীরা—তাতেই যেন রাষ্ট্রযন্ত্র ফুলে-ফেঁপে উঠেছিল। রাষ্ট্রযন্ত্রের বাণী যে আসলেই তেতো, তা যেন খুব ভালোভাবেই বিপ্লবীদের বুঝিয়ে দেওয়া হয়েছে।

2154.png

2155.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png