চেতনার শরবত
নিজেদের অতীত, ঐতিহ্য ও ইতিহাস সম্পর্কে জানা অবশ্যই প্রয়োজন। এই চেতনাবোধ সবার ভেতরে থাকা জরুরি। কিন্তু যখন এই চেতনাবোধকে কেন্দ্র করে কিছু মানুষ অতিরিক্ত সক্রিয় হয়ে ওঠে, তখন বিষয়টি ধীরে ধীরে ঘোলাটে হয়ে যায়।
অন্য জায়গার কথা বলব না; তবে চেতনাবাজদের কার্যকলাপ দেখতে চাইলে অনায়াসেই এ দেশে এলেই চলবে। বিভিন্ন দিবসে দেখা যায় কীভাবে ‘চেতনার শরবত’ বিলানো হয়।
চেতনাবোধকে পুঁজি করে কেউ কেউ আবার এমনভাবে অতিরঞ্জন করে, যেন প্রতিটি দিবস তাদের জন্য ব্যক্তিস্বার্থ হাসিলের সুবর্ণ সুযোগ।
কে কতভাবে, কত আঙ্গিকে চেতনার কথা বলতে পারে—এ যেন এক অদৃশ্য প্রতিযোগিতা। অথচ এই বাহুল্যের ভিড়ে প্রকৃত চেতনাবোধের গভীরতা কতটা অটুট থাকে, সেটাই হয়ে ওঠে বড় প্রশ্ন।
সময় বদলায়, যুগ পাল্টায়; কিন্তু চেতনাবাজদের উদ্যম যেন কখনো কমে না। তারা প্রতিনিয়ত নতুন আবেগে, নতুন স্লোগানে হাজির হয়।
তাদের এই অতিরঞ্জিত তৎপরতা বিস্ময়ের চেয়ে বিরক্তিই বেশি জাগায়—মাঝেমধ্যে তীব্র অস্বস্তিও।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR





