হাসপাতালের পথে।

in আমার বাংলা ব্লগ19 hours ago

25396.jpg
source

পার্শ্ববর্তী এলাকার পরিচিত এক বড় ভাইয়ের মেয়ে হঠাৎ করেই যক্ষ্মা রোগে আক্রান্ত হয়েছে। বিষয়টি ধরা পড়েছে প্রায় দু’মাস হলো। যেহেতু সে কিশোরী মেয়ে, তাছাড়া হঠাৎ এমন সংবাদ—তাই বিষয়টি পরিচিত সবাইকে বেশ ব্যথিত করেছে।

গতকাল সেই বড় ভাইয়ের মুখে বিষয়টি শুনলাম। তিনি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে গেছেন। যক্ষ্মা আসলে পুরোপুরি নিরাময়যোগ্য রোগ এবং সরকারিভাবে এর চিকিৎসা সম্পূর্ণ ফ্রি। যদিও ইতিমধ্যেই তিনি তার মেয়েকে বেশ কিছু ডাক্তার দেখিয়েছেন এবং ওষুধ খাওয়াচ্ছেন, তবে ফলাফল সেরকম আশানুরূপ হয়নি।

ফলে তার দুশ্চিন্তা হঠাৎ করেই বেড়ে গেছে। গতকাল সন্ধ্যায় যখন তিনি এসব কথা বলছিলেন, তখন বিষয়টি শুনে ভীষণ মর্মাহত হয়েছিলাম। কেননা, সন্তানের কোনো কিছু হলে বাবার কেমন লাগে, তা কিছুটা হলেও আন্দাজ করা যায়।

যেহেতু আমার পুরনো সহকর্মীদের মধ্যে কিছু বিশেষজ্ঞ ডাক্তার আছেন, তাই তাকে মানসিকভাবে আশ্বস্ত করলাম এবং তার মেয়েকে নিয়ে আজ সকাল ৯টায় হাসপাতালে যাওয়ার প্রস্তুতি নিলাম। ইতিমধ্যেই হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে—তারা তাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন।

এজন্যই আজ সকালবেলা হাসপাতালের দিকে ছুটছি। যদিও পুরনো সহকর্মীদের সঙ্গে সম্পর্ক আগের মতো নেই, তবুও আশাবাদী—এই যাত্রায় তারা তাদের সর্বোচ্চটুকু চেষ্টা করবেন।

2155.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.063
BTC 69130.15
ETH 2130.74
USDT 1.00
SBD 0.48