উৎসর্গ
যাদের আমি পাইনি,
যারা আমাকে পায়নি।
অনেক কিছুই পাইনি, বহু কিছুই হারিয়ে গিয়েছে, কী নেই সেই তালিকায়।
কাকডাকা ভোর, শিশিরজমা ঘাসফুল, প্রিয়তমার চিঠি, উষ্ণ ভালোবাসা, গভীর বিরহ, বিচ্ছেদ, কলহ কিংবা শান্তির ঘুম।
রঙিন বসন্ত হারিয়ে গিয়েছে, মসৃণ জীবন খসখসে হয়েছে। ক্লান্তি ক্রমাগত জড়িয়ে ধরতে চায়, প্রতিনিয়ত স্বপ্নভঙ্গ হচ্ছে, ভর করছে ভীরুতা, বিশ্বাসে ভাটা পড়েছে।
যাদের ‘ভালোবাসি’ বলে পাশে থাকার কথা ছিল, তারাও দূরত্ব বাড়িয়েছে।
সবাই শুধু এ হাতজোড়া ছাড়তেই চায়, বেঁধে আর কেউ রাখল না।
জীর্ণশীর্ণ জীবন, হতাশা, আকুলতা—এসবের কাছে তো আর কেউ গা ঘেঁষতে চায় না। লাভই যেখানে মুখ্য বিষয়, সেখানে হতাশায় কে নিমজ্জিত হবে বলুন?
তারপরেও অভিমান নেই, কিঞ্চিৎ অভিযোগ নেই।
বরং সবটুকু ভালোবাসা নিংড়ে দিতে চাই।
যারা স্বল্প সময়ের জন্য পাশে ছিল, আশা দিয়েছিল কিংবা ইশারা-ইঙ্গিতে বুঝিয়েছিল—আছি তো পাশে, পারলে এগিয়ে যাও—তাদের প্রতি ভালোবাসা নিরন্তর।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR




