বিরক্তিকর বার্তা

in আমার বাংলা ব্লগ3 days ago

21149.jpg

গত কয়েকদিন ধরে খেয়াল করছি, মাঝরাতের দিকে স্থানীয় এলাকার পরিচিত ছোট ভাইদের কাছ থেকে স্বল্প কিছু টাকা-পয়সা ধার চাওয়ার বার্তা মুঠোফোনে আসে। প্রথমদিকে বিষয়গুলোকে সহানুভূতির দৃষ্টিতে দেখার চেষ্টা করতাম। কিন্তু দিন যত গড়াতে লাগল, এই ব্যাপারে আমার অভিজ্ঞতা ক্রমেই তিক্ত হয়ে উঠেছিল।

যেহেতু টাকার পরিমাণ খুবই সামান্য থাকে, তাই পরবর্তীতে কোনোভাবেই সেগুলো আর চাওয়ার সুযোগ থাকে না। আবার মুখ ফুটে তাদের সে কথা বলতেও পারি না।

আচ্ছা, মাঝরাত হলেই কেন তাদের টাকার প্রয়োজন পড়ে? ১০০ বা ২০০ টাকা দিয়ে তারা আসলে কী করে? এই বিষয়টি নিয়ে একবার গভীরভাবে অনুসন্ধান করেছিলাম।

বার্তাগুলো সাধারণত এমনই থাকে—
“ভাই, কিছু মনে না করলে আপনার বিকাশ বা নগদ থেকে একশো–দুইশো টাকা দিলে খুব উপকার হতো। খুব চাপে পড়ে গিয়েছি।”

রাত-বিরাতে যখন পরিচিত ছোট ভাইদের কাছ থেকে এমন বার্তা আসে, তখন মানবিক দিক বিবেচনা করে বহুবারই তাদের টাকা দিয়েছি। কিন্তু এসব যখন ক্রমাগত হতে লাগল, তখন টাকা দেওয়া বন্ধ করে দেই।

এবং যে তথ্যগুলো পরে জানতে পেরেছি, তা সত্যিই দুঃখজনক। কেউ নেশার জন্য, নইলে অনলাইনে জুয়া খেলার উদ্দেশ্যে এমন টাকার আবদার করত।

গতরাতেও ঠিক মেসেঞ্জারে এমন বেশ কয়েকটি বার্তা এসেছিল। এরপর তাদের সোজাসাপ্টা বলে দিয়েছি—তোমাদের সঙ্গে যে আন্তরিক সম্পর্ক আছে, সেটাই যথেষ্ট ভালো।

তাছাড়া আগে যে টাকা-পয়সা দিয়েছি, সেগুলো আর ফেরত দিতে হবে না। তবে নতুন করে আর কোনো এমন বার্তা আমাকে মাঝরাতে পাঠিও না। এসব ব্যাপারে আমি ভীষণ বিরক্ত বোধ করি।

2154.png

2155.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png